আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অনেক বেশি ঘৃণা করি যারা সংস্কৃতি,সভ্যতা,ইতিহাস,উন্নয়ন সর্বত্র ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে।
মানে এক কোথায় বিকৃত ধর্মীয় মৌলবাদীর রূপ।
ধর্ম কখনওই সংস্কৃতি,সভ্যতা,ইতিহাস,উন্নয়ন এর বিরুদ্ধে নয়।
কতিপয় শ্রেণী নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটা করে।
পহেলা বৈশাখে বের হতে পারছো না বলে দাও ধর্মে বর্ষবরণ বলে কিচ্ছু নাই।
সবার প্রেম হচ্ছে তোমার হচ্ছে না বলে দাও ধর্মে এটা হারাম।
(লাইলী-মজনু, সিড়ি-ফরহাদ,ইউসুফ-জোলেখা মুসলমান হয়ে প্রেম করে ইতিহাস করেছে আর আপনি বলছেন ধর্মে এটা হারাম!!!!!!!!)
আমি বুঝি না এই সব পাবলিকের চুলকানিটা কোথায়।
তোমরা পুজা দেখতে যাও,২৫ শে ডিসেম্বর এনজয় করো, থারটি ফার্স্ট পালন করো তাতে কিছু হয় না, চুলকানি খালি বাঙ্গালী সংস্কৃতিটা নিয়েই।
তোমার সুযোগ নেই তুমি আঙ্গুল চোসো ভুল ব্যাখ্যা দিয়ে আর ১০ জনকে আনন্দ থেকে বঞ্চিত করার মানে কি?
ধর্মীয় কিতাবে আর সুষ্ঠু ব্যাখ্যা নেই সেখানে ইজমা এবং কিয়াস প্রয়োগ করতে বলা হয়েছে,আর ইজমা আর কিয়াস করতে মুফতি হতে হয়,ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ৫০০ লাইক পাওয়া মানে এই নয় যে আপনার চেতনা সবাই মেনে নিলো।আর আপনি মুফতির কাতারে চলে গেলেন।
অবাক লাগে যখন মেয়েরা এই কথাগুলো না জেনে স্ট্যাটাস দেয় আর মূর্খ পুরুষেরা না জেনে বাহবা দেয় আর লাইক দিয়ে ঐ বিকৃত চেতনাধারীর কদর বাড়ায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





