somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পূর্ণ নতুন এবং হালাল মলম (MLM) পার্টি আসতেছে বাংলাদেশে

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইগণ সাবধান, নতুন মলম পার্টি ঢুকছে মার্কেটে। নাম হচ্ছে এম এম এস কর্পোরেশন। অফিস বি এন এস টাওয়ারের ১০ তলা, উত্তরা। সেখানে ঢুকলে প্রথমেই দেখবেন হুজুরবৃন্দ বসে আছেন আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্যে। তাদের দাবি এটা হচ্ছে বাংলাদেশী কোম্পানী এবং তারা বিভিন্ন দেশে এই অফিসকে ছড়িয়ে দেবে শিগগীরই। তারা আরো বলছে যে এই অফিসটি বাংলাদেশের একমাত্র ইসলামি শরীয়াত ভিত্তিক এমএলএম কোম্পানী এবং তাদের নিজস্ব শরীয়াহ বোর্ডও রয়েছে। তাদের অফিসের বেশীরভাগই মাদ্রাসা থেকে উচ্চতর (!!!) শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং পাজামা-পাঞ্জাবী-টুপি পরে থাকেন- যদিও তাদের অফিসে লামিয়া নামে একজন এক্সিকিউটিভ বসেন- মোটামুটি পাংখা- যিনি মোটেও ইসলামী পোষাক সম্পন্ন নন।

তাদের মূল প্রোডাক্ট হবে ইলেকট্রনিক্স পণ্য। থাকবে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, আইপডের মতো জিনিস এবং তাদের জিনিস হবে আজীবন ওয়ারেন্টিসম্পন্ন। তারা প্রোডাক্ট তৈরি করছেন চায়না থেকে এবং খুব শিগগীরই তারা বাংলাদেশেই উৎপাদন শুরু করবে। জিজ্ঞাসা করা হলো কোন প্রোডাক্ট তারা স্যাম্পল হিসাবে দেখাতে পারেন কিনা। জবাবে জানানো হলো প্রোডাক্ট এখনও তৈরি হয় নি তবে আগামী মাসের মধ্যেই তৈরি হয়ে দেশে চলে আসবে ইনশাআল্লাহ।

তাদের বিজনেস প্লানের সাথে অন্যান্য এমএলএম-এর তেমন কোন পার্থক্য নেই- তবে ইনোভেটিভ জিনিস হচ্ছে বিজনেস প্লানের মধ্যে ইসলামকে পাঞ্চ করে দেওয়া। মাদ্রাসার সাথে জড়িত ছাত্র-শিক্ষককে যদি টার্গেট করা হয় তাহলে তো কামিয়াবীর কোন সমস্যাই নেই। তাদের অফিসে গতকাল সন্ধ্যায় ১২-১৩ জন এক্সিকিউটিভের দেখা পাওয়া গেল- যারা সবাই হুজুর (ওই মেয়েটা বাদে)। তাদেও এমডি হচ্ছেন মোঃ বদরুল আলম- তিনিও পাজামা-পাঞ্জাবী পরে থাকেন (দাঁড়ি নেই কিন্তু) আর সিসিটিভিতে সারা অফিস-এর কার্যক্রম দেখেন বসে বসে। তিনি এর আগে বাংলাদেশে যতগুলো এমএলএম কোম্পানী এসেছে জিজিএন-নিউওয়ে থেকে অধুনা ডেসটিনি-ইউনিপে পর্যন্ত, তার সবগুলোতেই নাকি জড়িত ছিলেন।

আজীবন ওয়ারেন্টি বিষয়ে একটা অদ্ভুত তথ্য পাওয়া গেল একজন এক্সিকিউটিভের (অবশ্যই হুজুর) কাছ থেকে যে ডেল কোম্পানী তো আজীবন ওয়ারেন্টি দেয়- কেন তারা দিতে পারবে না? ঢাকার আইডিবি ভবনের তিনতলাতে নাকি একটা দোকান আছে (দোকানের নামটা পরে জানাবেন বলেছেন) তারা নাকি ডেল-এর প্রোডাক্টের ক্ষেত্রে আজীবন ফ্রি ওয়ারেন্টি দেয়। অবশ্য তার আগে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ডেল কোম্পানীর নাম শুনেছি কিনা।

তাদের একখানা ওয়েব সাইটও আছে- (http://www.mmscorporation.net)তাদের দাবি গুগল বা অন্যান্য সবগুলো সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজলেই তাদের কোম্পানীকে পাওয়া যাবে যদিও আমি তা পাইনি।

তো এবার হাত ধুয়ে বসে যান ভাইলোগ। এখন তো পাচ্ছেন সম্পূর্ণ হালাল এমএলএম। দো-জাহানের অশেষ নেকী আর হালাল উপার্জনের পথ এখন আপনার সামনে খোলা।

তবে ভাইজান একটা কথা- শরীয়াহ বোর্ডের যিনি চেয়ারম্যান- তিনিও একজন হুজুর বটে- তার সাথে দেখা হয়ে গেলে একটু দূরে দূরে থাকবেন। উনি আপনাকে পাশের চেয়ারে বসতে অনুরোধ করবেন- তাও আপনার হাত ধরে হ্যান্ডশেক করতে করতে- আপনার হাত কচলাতে কচলাতে। তিনি এক পর্যায়ে এমডির সাথে আপনাকে দেখা করাতে নিয়ে যাবেনই যাবেন- সেটাও আপনার হাত ধরে- হাত কচলাতে কচলাতে। কথা শেষে বেরিয়ে আসবেন? আপনাকে উনি বিনম্র আমন্ত্রণ জানাবেন উনার বাসায় যেতে- উনার বাসা নাকি পাশেই- ”একটু আমার বাসায় বেড়াবেন- চলুন না আজকে”- ওই সময় নিজেকে কেন যেন MSM (male who have sex with male) মনে হয়। এইটাই যা সমস্যা। তবে ট্যাকল করে নিয়েন আর ওদের সাথে একাত্মতা ঘোষণা করলে সেটুকুতে আর সমস্যা কি?

গিয়েছিলাম আমার এক বন্ধুর পাল্লায় পড়ে এবং আগে থেকে কিছু না জেনেই। তারপরে বন্ধুত্বই বুঝি আর থাকে না।
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×