মা তোমায় সালাম
১৩ ই মে, ২০১২ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যতদূর জানি কথায় আছে দূরে থাকলে নাকি মমতা বাড়ে। প্রবাসীদের ক্ষেত্রে নাকি এই কথা আরো বড় সত্যি।
আমি আমার মায়ের থেকে অনেক দূরে থাকি। বাড়ীতে আমার মা অসুস্থ। ইচ্ছা করলেই চোখের দেখা দেখাও সম্ভব হয় না। যখন বাড়ীতে যাই তখন আসার সময় যখন মাকে সালাম করি- মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেন। যদিও চলে আসতে মন চায় না- তারপরও আমি ওইটুকু ছোঁয়া চোখ বন্ধ করে উপভোগ করি- মনে হয় যেন এটাই বেহেশত।
শুধু মা দিবস কেন- এক বছরের ৩৬৫ দিনই বুঝি যথেষ্ট নয় মাকে ভালবাসার জন্যে। সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার আয়ু নিয়ে হলেও মাকে দীর্ঘজীবি করেন।
মা তোমায় সালাম....... হাজার হাজার সালাম মা তোমাকে। তোমাকে কখনও বলা হয়নি যে তোমাকে আমি ভালবাসি..... নিজেকে হাজারবার ভালবাসার চেয়েও আমি তোমাকে ভালবাসি। তুমি ভাল থেকো মা সবসময়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন