somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের মালয়েশিয়া লোক পাঠানো এবং টিআইবির ৯৭% সংসদ সদস্য

১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আত্মীয়টি বললেন,এবার মালয়েশিয়া লোক পাঠাতে আগের বারের চেয়ে বেশী টাকা লাগবে।আমি অবাক হলাম,কেন?BMET (The Bureau of Manpower Employment and Training) না সব দেখাশোনা করবে এবার?মিডলম্যানরা এবার টাকা বাগাতে পারবেনা,সরকার বললো না সরাসরি G to G বেসিস-এ কাজ হবে?।
উনি হেসে বললেন,অলরেডী আমার এলাকার এমপির সাথে দর কষাকষি চলছে,আমার ট্রাভেল এজেন্সীর কাস্টমার উনি পাঠাবেন।তা তিনি বেশী চান,আমরা এক লাখ বিশ বলেছিলাম..

একটা দীর্ঘশ্বাস পড়লো আমার।সরকার বলছে যেখানে ৩০-৪০ হাজার টাকায় মালয়েশিয়া যাবে এবার লোক,গতবারের মতো ৮৪,০০০-এর জায়গায় ২,০০,০০০/- টাকা লাগবেনা,সেখানে বাস্তবতা হলো এই।মনে পড়লো,টিআইবির রিপোর্ট বলেছিলো ৯৭% সংসদ সদস্য (মানে হলো ৯ জন বাদে বাকি ২৯১ জন!)নাকি দূর্নীতিগ্রস্ত।উপরের ঘটনা জানার পর রিপোর্টটা বিশ্বাস করবো নাকি সরকারের তরফ থেকে রিপোর্টের সরব বিরোধিতা বিশ্বাস করবো সেই dilemma-য় আবার পড়লাম।

যা হবে তার এখন মোটামুটি রুপরেখা দাঁড় করানো যায়।লোক পাঠাতে মিডল ম্যান এবং সরকারী লোক দুই দল-ই টাকা খসাবে বেকার/সেমি-বেকার দরিদ্র/নিম্ন-মধ্যবিত্ত/মধ্যবিত্ত পরিবারের লোকগুলোর।দুই দলকে টাকা দিতে জেরবার হবেন করিম-রহিমরা।হয়তো জেলা কোটায় রেজিস্ট্রেশনের পর পাঠাবার লিস্টে সব মিডলম্যানের আনা লোকই দিবেন মহামান্য এমপিরা/সরকার দলীয় লোকেরা!তবে কিছু সোনার ছেলে-ও সেই লিস্টে জায়গা পাবেন আশা করি,তারা টাকা দিবেন অথবা দিবেন না এমপির সাথে দহরম-মহরমের ভিত্তিতে।

তা,এ আর এমন কি!সবাইকে তো খেয়ে পরে বাঁচতে হবে,নাকি?রহিম মিয়াকেও বৈদেশী মুদ্রা উপার্জন করে বাপ-মার পেট ভরতে হবে,বোনের বিয়ে দিতে হবে,ভাইকে পড়াতে হবে,নিজে বিয়ে করতে হবে।মিডলম্যান করিম মিয়ার ও এক অবস্হা।সোনার ছেলেদের কিছু রিওয়ার্ড দরকার বিভিন্ন কাজের বিনিময়ে।আবার এমপি সাহেবের সুইস ব্যাংকে টাকা রাখার ব্যবস্হা হওয়া দরকার,জায়গা-জমি বাড়া দরকার,আরো বাড়ি-গাড়ি দরকার,ছেলে-মেয়ের দেশের বাইরে পড়া দরকার,বেগম সাহেবের দেশের বাইরে কেনা-কাটা দরকার...সবাইকেই বাঁচতে হবে।তাই মিলেমিশে করি কাজ ভিত্তিতে বিদেশে লোক যাবে,সমস্যা কি?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×