somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার আরাফাতের ময়দানে দৃষ্টিশক্তি ফিরে পেলেন তিউনিশিয় বৃদ্ধা!!

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮ মাস ধরে অন্ধ থাকার পর আবারও দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তিউনিশিয়ার এক বৃদ্ধা মুসলিম মহিলা পবিত্র হজের সুবাদে। হজের আনুষ্ঠানিকতার চূড়ান্ত পর্যায়ে আরাফাতের ময়দানে দাঁড়ানো অবস্থায় দেখার ক্ষমতা ফিরে পান ৭০ বছর বয়স্কা নাফিসা আল কুরমাজি। তিনি জানান, দেড় বছর আগে স্ট্রোকের ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যায় তার। স্ট্রোকের তীব্রতা ও বয়সের কারণে ডাক্তাররা তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে আসাকে অসম্ভব বলে ঘোষণা করেছিলেন। কিন্তু দুই ছেলে ও তিন মেয়ের মা এই বৃদ্ধা কখনও আল্লাহর অশেষ ক্ষমতার ওপর আস্থা হারাননি এবং সব সময়ই দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করতেন বলে জানান। কুরমাজি বলেছেন, তিনি আরাফাতের ময়দানে দোয়ার মাত্রা বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেন এবং আল্লাহ তাকে হতাশ করবেন না বলে নিশ্চিন্ত ছিলেন। দোয়া পড়ার সময় হঠাত তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে বলে তিনি জানান। নাফিসা আল কুরমাজি বলেন, “ আমার তাবুর অন্য হজযাত্রীরা আমার আনন্দের কান্না দেখে একসঙ্গে ‘আল্লাহু আকবার’ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) বলে শ্লোগান দিতে থাকেন।” তিনি বলেছেন, “তিউনিশিয়া থেকে মক্কা-মদীনা আসা পর্যন্ত আমি কেবল একটি স্বপ্নই দেখেছি, আর তা হল মক্কা ও মদীনার পবিত্র স্থানগুলোকে দেখা। মহান আল্লাহকে ধন্যবাদ, আমি এখন দেখতে পাচ্ছি এবং যে কোনো স্থানে হেঁটে যেতে পারছি কারো সাহায্য নেয়া ছাড়াই।” আরাফাতের ময়দানে হজযাত্রীদের দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কুরমাজি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এমন দৃশ্য যে দেখতে পাব তা কখনও ভাবতে পারিনি। “ আল্লাহ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন।” সম্প্রতি সুদানের এক বৃদ্ধা মহিলা প্রায় ৭ বছর অন্ধ থাকার পর এবারের হজে এসে বিশ্বনবী(সা.)’র রওজা বা মাজার-সংলগ্ন মসজিদে তথা মসজিদে নববীতে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে: “আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া অন্য কেউ নিরাশ হয় না।”(সুরা ইউসুফ-৮৭)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×