somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপার্থিব

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেকদিন পর লিখতে বসেছি,
জানিনা কি লিখব,
সামনে সাদা পৃষ্ঠা, হাতে কলম নিয়ে বসে আছি,
মাথার মগজ কাজ করছেনা,
সত্যি খুব বিরক্ত লাগছে,
তারপরেও লিখার একটু সাহস করছি।।

কেননা, সাড়া দেয় অনুভব আমায়
সেতো নয় মৃত,
সে-ই তো আছে, আমার মধ্যে
সদা জাগ্রত।।

সে কে !! অনুভব না অন্য কেউ ?
আমার মনকে আমিই প্রশ্ন করছি,
উত্তরটা নিশ্চয় সে-ই খুঁজে নিবে।।

সেজন্য বোধয়, মনটা ছুটে যায় গভীর অরণ্যে
সেখানে নেই কেউ,
আছে নির্জনতা, সকালের স্নিগ্ধতা, গোধূলির রঙ,
ভোরের অপেক্ষায় নিস্তব্ধ রাত আর
গাছের কোটরে আশ্রিত আমি এবং
আমার মধ্যে সে।।


প্রহরগুণা ক্লান্ত দেহে,
হেলান দিয়ে গাছের দেয়ালে,
নির্বাক হয়ে ভাবছি-
আমি কে ? কি আমার পরিচয় ?
আমি তো পার্থিব নই, তবে কেন এত অভিনয় !!

নিজেকে রহস্যজনক মনে হচ্ছে।।
আমার এই রহস্যের রস,
রক্ষণশীল পরিবেশ, প্রতিবেশ উপভোগ করছে,
আস্বাদনের মধ্যে দিয়ে।।

বাহ্ চমৎকার !! রক্ষণশীল পরিবেশ, প্রতিবেশ !!
আস্বাদন তো তোমাদের শোভা,
ভালোতো !! চালিয়ে যাও।।

অপার্থিব হয়ে, আমি ব্যতিক্রম।।
জানি, ব্যতিক্রম কখনো উদাহরণ হয়না,
তবে, ব্যতিক্রমই সৃষ্টি করে নতুন কিছু।।

স্বীকার করছি, পার্থিব হয়েও অপার্থিব আমি,
সুন্দর সংকল্পে,
আমার যে "ভালোবাসা" ও "শিল্প",
লিঙ্গেরও ঊর্দ্ধে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×