somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুড়িঁর টিন, সম্রাট!!!

০৪ ঠা এপ্রিল, ২০১২ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গন্তব্য ২৪ কিলোমিটার। যাত্রাকাল এক ঘন্টা বিশ মিনিট। ক্লাস করতে যাব কলেজে। যাতায়াতের উপায় অনেকগুলো। বাসে করে, মেক্সি করে, বেবিটেম্পু বা নসিমনে করে। আর বাবার পয়সা থাকলে মোটর সাইকেল কিনে তাতে যাতায়াত। পেছনে জুটে যাবে মাগনা প্যাসেঞ্জার!
তো, যাদের বাবার পয়সা ছিল না তাদের কলেজে যাবার একমাত্র উপায় লোকাল বাস। ভাড়া ছিল আট টাকা। ছাত্রদের জন্য হাফ, অর্থাৎ চার টাকা! স্টুডেন্ট কার্ডের কোন বালাই ছিল না, হাতে বই খাতার একটা কিছু থাকলেই হত। বাসের কন্ডাক্টারদের অধিকাংশই ছিল কালো অক্ষর মহিষ বরাবর। কোনদিন সেই বই খাতা খুলে দেখার সাহস দেখায় নি।
সেই ২৪ কিলোমিটার রাস্তাটা ছিল না শেষ হওয়ার মতন। উন্নয়নের নামে বেচারা রাস্তার চাঁমড়া ছিলে রাখা হয় প্রায় দুই বছর। বাসের সামনের দিককার সিটগুলো বরাদ্ধ ছিল মহিলা যাত্রীদের জন্য। তার পরের সারিগুলোয় ছিল প্রেমিক পুরুষ রহিম মিয়াদের দখলে!! মুরব্বিদের কে সম্মান করে বাসের মাঝখানের সিটগুলোতে বসতে দেয়া হত। মফস্বল এলাকার মুরব্বিদের সম্মান অনেক! কারন তাদের ছেলে মেয়েরাই তো ইস্কুল কলেজে পড়তে যেত। পাড়াত মেয়েদের গার্জিয়ানদের ছেলেরা একটু এক্সট্রা কেয়ার করেই থাকে। আর সেসব ইস্কুল কলেজের মাস্টারমশাই, দিদিমনিরা ও সেই সব বাসে করেই যাওয়া আসা করতেন। বাসের পেছনদিকটায় যারা বসত তারাই বুঝত আসল মজা! ব্রিটিশ আমলের লোকাল বাস, সামনের আর জানালার কাঁচ ছাড়া বাকি সব পিওর কাঠের তৈরী। রোদে পুড়ে, বৃষ্ঠিতে ভিজে সেই পিওর কাঠের প্রান যায়যায় অবস্থা। পুরো বাস জুড়ে সে কি কেতকেতানির আওয়াজ। আর ঝাঁকুনি কাকে বলে। পেছনের কারোর মাথা পর্যন্ত ঠেকে যেত ছাদে গিয়ে। আমি সামনে সিট না পেয়ে অনেকদিন পেছনে বসেছি, তাই হারে হারে টের পেয়ে গেছি মুঁড়ির টিন কি জিনিস!

আমি যেই মুঁড়ির টিনে করে কলেজে যাওয়াটা বেশি পছন্দ করতাম তার নাম ছিল সম্রাট। আমাদের বাসার সামনেই ছিল সেই বাস মালিকের বাসা। বয়স্ক বৃদ্ধ লোক, ইংল্যান্ডে থাকতেন। বছরে কয়েকবার দেশে বেড়াতে আসতেন। শখের বসে উনি কয়েকটা লোকাল বাস কিনেন। নিজের ছেলেদের নামে নাম রাখেন সব কটি বাসের। উনার বড় ছেলের নাম ছিল সম্রাট। তাই প্রথম কেনা বাসটির নাম রাখেন সম্রাট। উনার বাসার ভেতর অনেক খালি জায়গা ছিল যেখানে আমরা বিকেলবেলা খেলতে যেতাম। সেই সুবাদে উনার সঙ্গে ভাল ভাব জমে উঠে। ঘটনাক্রমে তিনি জানতে পারেন যে আমি বাসে করে কলেজে পড়তে যাই। একদিন সম্রাট বাসের চালক আর কন্ডক্টারের সাথে পরিচয় করিয়ে দিলেন। তাদেরকে বললেন, কলেজে যাওয়ার সময় তারা যেন আমার কাছ থেকে কোন টাকা পয়সা না নেয়!


তারপর থেকে সম্রাট বাসে বেশি একটা চড়েছি বলে মনে পড়ে না। তবে যতবার চড়েছি ততবার অনেক চেষ্টা করেও ভাড়াটা দিতে পারি নি।

সেই ভদ্রলোক মারা গেছেন দশ বছর আগে। আজকে এই পোস্টটি লিখতে গিয়ে উনার কথা মনে পড়ল। আসলে সরাসরি উনার কথা মনে পড়েনি। আমার এক বন্ধু আছে যার নাম সম্রাট। গতকাল সম্রাটের সঙ্গে কথা বলার সময় কেন জানি সেই বাসটির কথা মনে পড়ে গেল।

বিঃ দ্রঃ আমার দোস্ত সম্রাটের সঙ্গে মুঁড়ির টিন নামক বাসের কোন মিল নেই। আর যদি সেটা থেকেই থাকে তাহলে সেটা নিছক কাকতাল মাত্র!!!! :P:P:P:P
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১২ ভোর ৪:১০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×