somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধু শাহ মোহাম্মদ ফজলে এলাহী

২৬ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামটা শুনতে খান্দানী খান্দানী একটা ভাব চলে আসে। শাহ বংশ ত আসলে খান্দানী বংশ ই। যেমন নামে খান্দানী তেমন দেখতেও মাশাল্লাহ। নাদুস নুদুস শরীর গতর আর মায়াবী চেহারা! শিক্ষিত লোকের ছেলে। ক্লাস সিক্সে এলাহীর সাথে আমার প্রথম দেখা। প্রথম দেখায় যাকে আমার ভাল লেগে যায় পরে কিভাবে কিভাবে জানি তার সাথে খাতির জমে উঠে। আর যাকে প্রথম দেখায় ই মনে ধরে না তাদের সাথে কোন দিনও বনিবনা হয় না। আজব না?
বড়ই আজব ব্যাপার সেপার।

যতটুকু মনে পড়ে এলাহী বিরাটাকার হলেও ভয় পেত প্রচুর। ক্লাসের প্রায় ছেলেকেই ও ভয় পেত। ভয় করত কি অভিনয় করত কে জানে!!! ওর সঙ্গে দুই প্রহরী ছিল কৌশিক আর... এই যা নামটা মনে পড়ছে না:( আসলে ওরা প্রহরী ছিল না। ওরাও আমাদের সাথেই পড়ত। এলাহী ছিল চা বাগানের ম্যানেজার সাহেবের ছেলে আর কৌশিকরা ছিল চা শ্রমিকদের ছেলে পুলে। তাই ওরা শাহীকে একটু সমীহ করত আর চোখে চোখে রাখত। এই বিষয়টা আমি তখন বুঝিনি আর জানিও নি। এলাহী ওদের সাথে ঠিক ঘনিষ্ঠ বন্ধুর মতই চলাফেরা করত। কোন দিনও সেটা বুঝতে দেয়নি। এলাহীর মনটা ছিল ওর শরীরের মতই :P হাহাহাহাহা... দয়া মায়ায় ভরপুর। আমি এলাহী কে ফজলি আম বলে অনেক খেপাতাম। হেহেহেহে...... ও মনে হয় মনে মনে অনেক দুঃখ পেত। ও আমাকে একটা অভিশাপ দিয়েছিল সেদিন। আমার এখনো মনে আছে। আশা করি ওর অভিশাপটা আমার উপর লাগবে না। :D হেহেহেহেহে... এলাহী, তোমাকে দুষ্টুমির ছলে কষ্ঠ দেয়ায় আজ আমি আন্তরিক ভাবে দুঃখিত। আশা করি ছেলেবেলার সহজ সরল নির্মল আনন্দের কথা বিবেচনা করে তুমি আমাকে মাফ করে দিবে। তোমার বিশাল মনের খবর আমি রাখি বন্ধু! তুমি নিশ্চয়ই সেই সব কথা ভুলে বসে আছ। আমি আজ আবার মনে করিয়ে দিলাম। হেহেহেহেহে


বন্ধু আমার নিজের পছন্দে বিয়ে করে সুখে শান্তিতেই আছে। কিছুদিন আগে ভাবির সাথে পরিচয় হল, ভার্চুয়ালি। গেল ঈদে ফোনে আলাপও হয়েছে। ভাবিকে একটা কথা সেদিন বলা হয়নি। আজ বলছি। মজার ঘটনা। আমাদের স্কুল জীবনের ঘটনা। আমরা তখন ক্লাস সেভেনে পড়ি মনে হয়। দ্বিতীয় সাময়িকী পরীক্ষার খাতা দেয়া হয়েছিল। ইংরেজী না বাংলা দ্বিতীয় পত্র হবে। সবাই খুব কম নাম্বার পায় দুই একজন ছাড়া। তো নিয়ম ছিল সেই খাতা বাসায় নিতে হবে এবং গার্ডিয়ানকে দেখিয়ে খাতার উপরে তাদের সই আনতে হবে। এলাহী মনে খুব খারাপ নাম্বার পেয়েছিল। যা ওর আব্বা আম্মা কেউ ই আশা করেন নি। ও ত ভয়ে একদম কাঁচুমাঁচু হয়ে গেল। কি করে কম নাম্বার পাওয়া খাতা আব্বা আম্মাকে দেখাবে! ভয়ে ভয়ে খাতাটাকে বাসায় নিয়ে গেল। যত্ন করে লুকিয়ে রাখল। সুযোগ বুঝে একটা কাল পলিথিনে মুড়িয়ে পরীক্ষার খাতাটাকে ওদের বাগানে মাটির নিচে অনেক অনেক সাহস সঞ্চয় করে পুঁতে ফেলল!!!! এবং তার উপর একটা গাছ লাগিয়ে দিল!! হাহাহাহাহাহাহাহাহা...... কি বুদ্ধি ওর। আল্লাহ! হাহাহাহাহাহা... আমি ত শুনে হাসতে হাসতেই খুন!!!!!


ভাবি, সাবধানে থাকবেন কিন্তু!!! হাহাহাহাহাহাহাহা......
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×