ছাত্রলীগের Theme Song
=================
আমরা টেরর আমরা বিগ
আমরা ছাত্রলীগ !
মোদের পায়ের তলায় মুর্ছে স্বদেশ
উর্দ্ধ্বে তুলে মারছি কিক !
আমরা ছাত্রলীগ !!
থাকি; দিন-বা-রাতে অস্ত্র হাতে
পত্রিকারই পাতায়,
আমরা শক্তখুলি রক্তে রাঙাই
ক্ষুর-চাপাতির ঘায় !
দিনে দিনে হচ্ছি দানব
ছুটছে সবাই দিগ্বিদিক _
আমরা ছাত্রলীগ !!
মোদের দক্ষতাতে হলগুলোতে
লক্ষপূরন বেশ!
নেত্রীদেবীর আশীর্বাদে
দখলপর্ব শেষ;
আমরা যেমন খুশি করবো তেমন
এই আমাদের সব সঠিক -
আমরা ছাত্রলীগ !!
আমরা ধরতে রাজী, জীবন-বাজী;
চান্দাবাজীর ভাগ_
কেউ খাবে আর কেউ খাবেনা??
ফাটাও ওদের নাক!
সংগে আছে কিরিচ-কুড়াল
রিভলবার আর লোহার শিক !
আমরা ছাত্রলীগ !!
সবাই যখন বুদ্ধি জোগায়
আমরা ধার ধারিনা ,
দেশটা মোদের বাপের তালুক/
পয়সা দিয়ে কিনা!
দারুন রাতের আমরা তরুন
গান্জা টেনে ঢুলছি “হিক” !
আমরা ছাত্রলীগ !!
মোদের চক্ষে ভাসে অস্ত্র-বারুদ
বক্ষ ভরা রাগ
কণ্ঠে মোদের কুন্ঠাবিহিন
“ধর-ধর-ধর” ডাক !
আমরা স্বরাষ্ট্র-“মা”র শ্বেত-কমলের
প্রশ্রয়ে নির্ভিক !
আমরা ছাত্রলীগ!!
ঐ দারুন মারামারির দিনে
আমরা ফাটাই শির
দিনবদলের আমরা সেনা
নতুন শতাব্দীর !
মোদের গৌরবে আজ নেত্রী-মাতা
ত্যজ্য করে দিচ্ছে... ? - দিক !
(তবু) আমরা ছাত্রলীগ !!
নিউ-ভিসনের ডিজিট মোরা
দলের-ভবিষ্যত,
মোদের তান্ডবে আজ দেশের মানুষ
দিচ্ছে নাকে খত ,
তবু মোরা গর্বিত ভাই
আদর্শিত (?) সু-সৈনিক !
(তবু) আমরা ছাত্রলীগ!!
(Copied from: টিপ মারেন)
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।