somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা শিশুতোষ গল্প শোনাই আজ :)

২৪ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীলঙ্কার এক গ্রামের একটা ছেলে । হঠাৎ তার মাথায় আজব এক খেয়াল চাপলো! সে ভাবলো, আল্লাহ কি সত্যি আমার সবকিছু কন্ট্রোল করেন! দেখি একটা পরীক্ষা করে!



ছেলেটা পন করলো, পুরো একদিন সে কিছুই খাবেনা । দেখি আল্লাহ কি করে তাকে খাওয়ান! খুব সকালে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে দরজা বন্ধ করে বসে রইলো । কিন্তু ছেলেটার মা এসে খেতে ডাকতে লাগলো! ও তার মাকে বললো, আমি খাবোনা মা! আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়, দেখে নেবো আজ! মা অনেক চেষ্টা করলো এরকম বোকামি পন ভাঙাতে । কিন্তু সে নাছোড়বান্দা ! :)



সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল ! মা টা তো জ্বালিয়ে মারলো! অনেক সাধাসাধি করলো খেতে । অনেক মজার রান্না করলো ছেলের জন্য !কিন্তু ছেলে কিছুতেই খাবেনা । একসময় মায়ের যন্ত্রণায় বিরক্ত হয়ে বাড়ি থেকে বাইরে চলে গেলো । অনেক দূরে এক মাঠের মধ্যে গাছের নীচে বসে রইলো মুখ গোমড়া করে ! :) মা-ও খুজে খুজে সেখানে হাজির । আদরের ছেলে না খেয়ে আছে! মায়ের মনে কি আর শান্তি থাকে । তিনি খাবার রেখে দিলেন ছেলের পাশে । যদি ইচ্ছে হয় , হয়তো খেয়ে নেবে ।



নাহ! খেলো না সে । গাছের ডালে উঠে বসে রইলো ।



ধীরে ধীরে রাত নেমে এলো । এমনসময় একদল ডাকাত যাচ্ছিলো ওই পথে! ডাকাতরা ঠিক ওই গাছের নীচ দিয়ে যাবার সময় ডাকাত সর্দার খেয়াল করলো সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছে । তারা খুজে বের করলো খাবারের পাত্র! কিন্তু আশেপাশে তো কেউ নেই । চিন্তায় পড়ে গেলো ডাকু সর্দার । খাবার দিয়ে কেউ আবার তাদের ধরতে ফাঁদ পাতে নি তো!



সর্দার তার শিষ্য ডাকুদের হুকুম দিলো ভালোমত খুজে দেখতে । হঠাৎ এক শিষ্য গাছের ডালের আড়ালে ওই ছেলেটাকে দেখে ফেললো। ডাকুরা মিলে টেনে নামিয়ে আনলো ওকে । খাবারের পাত্রটা সামনে এনে বললো, ওই ব্যাটা, এই খাবারে বিষ মিশিয়ে এখানে রেখে দিসিস, না ? যেন আমরা খেয়ে ধরা পড়ি ?



ছেলেটা তো তাজ্জব হয়ে গেলো এমন কথা শুনে । সে খুব অস্বীকার করতে লাগলো! নাহ, এতে বিষ নেইঁ!!!! কিন্তু ডাকু সর্দার বললো, তুই তাহলে এক মুঠো খা আগে! মহাবিপদে পরলো ছেলেটা । সে বললো , না না আমি খেতে পারবোনা ! এ কথা শুনে সর্দার তো আরো সন্দেহ বেড়ে গেলো ! নিশ্চয়।ই খাবারে তাদের জন্য ফাঁদ পাতা ছিলো ।



ডাকুরা আচ্ছামত পিটুনি দিতে লাগলো ছেলেটাকে ! বললো, এই খাবার ভালো কিনা, তুই খেয়ে দেখা! ছেলেটা তখন খুলে বললো, যে আল্লাহ সব পারেন কিনা পরীক্ষা করতে সে না খাবার পণ করেছে! কিন্তু ডাকুরা কি আর সে কথা বিশ্বাস করে!



তখন বাধ্য হয়ে ছেলেটা একমুঠো খাবার খেয়ে ফেললো ! খাবারে বিষ নেই নিশ্চিৎ হয়ে ডাকুরা ওখান থেকে চলে গেলো...



গল্পটা এখান থেকে নেয়া : Sinhala New Muslims
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×