somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তি আর স্বাধীনতার স্বাদ:পূর্বকথা

১৫ ই মে, ২০০৮ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১২ মেমে মুক্তিযুদ্ধ যাদুঘরে হয়ে গেল "বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক” আয়োজিত “সফ্‌টওয়্যারের স্বাধীনতা ও মুক্ত তথ্যভাণ্ডার” অনুষ্ঠানটি। সেই অনুষ্ঠানকে ঘিরে লেখা তিন পর্বের লেখার আজ থাকছে প্রথম অংশ)

২০০৬ সাসসালের মাঝামাঝি থেকে উইকিপিডিয়ায় কাজ করার সুবাদে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের একজন গর্বিত কেন্দ্রীয় সদস্য হবার সৌভাগ্য অর্জন করেছি। সোজা কথায়, কম্পিউটারকে বাংলাদেশের মানুষের উপকারে কাজে লাগানোর জন্যই কাজ করে যাচ্ছেন বিডিওএসএনের সদস্যরা। আমাদের এই সংগঠনটি সেচ্ছাসেবীমূলক হওয়ায় আর এর সদস্যরাও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হওয়ায় উপভোগ করেছি বিডিওএসএন এ থাকার প্রতিটি মুহূর্ত। তবে দু'দিন আগে যে অদ্ভূত আনন্দের স্মৃতি আমার ডায়েরিতে যুক্ত হয়েছে তা এক কথায় অসাধারণ! আর এই দারুণ ভালোলাগার সময়টি ছিল আমাদের অনুষ্ঠান “সফ্‌ট ওয়্যারের স্বাধীনতা ও মুক্ত তথ্যভাণ্ডার” শীর্ষক অনুষ্ঠানকে ঘিরেই!

আমাদের সাধের সীমা পরিসীমা না থাকলেও সাধ্য যে খুব একটা বেশি না তা বলাই বাহুল্য। আর তাই এক অনুষ্ঠানের ভিতরে অনেক কিছু করে নেওয়ার সুযোগটা আমরা বলতে গেলে লুফেই নিয়েছিলাম। আমাদের অনুষ্ঠানে মূলত চারটি জিনিষ ছিল:

১. লিনাক্স ঘরানার জনপ্রিয় অপারেটিং সিস্টেম [link|উবুণ্তুর] নতুন সংস্করণ “হার্ডি হেরন” বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া। এর মূল উদ্দেশ্য চোরাই সফ্‌টওয়্যার ও অপারেটিং সিস্টেম ব্যবহার না করেও কম্পিউটার প্রযুক্তির উত্‌কর্ষ গ্রহণ করা ও উন্নয়নে অবদান রাখা।

২. উইকিপিডিয়ার সহোদর প্রকল্প উইকিসোর্সকে উইকিসোর্সকে সমৃদ্ধ করার জন্য খ্যাতিমান লেখক মুহম্মদ জাফর ইকবালের মুহম্মদ জাফর ইকবালের একটি বই মুক্ত লাইসেন্সের অধীনে গ্রহণ করা।

৩. বাংলা ভাষা আন্দোলনের সময়ে তোলা আলোকচিত্রী ও ভাষা সৈনিক অধ্যাপক রফিকুল ইসলামের ছবি http://commons.wikimedia.org/wiki/Category:Photos_by_Rafiqul_Islam উইকিপিডিয়ায় গ্রহণ করা।

৪. বিডিওসএনের নতুন অনলাইন পত্রিকা মুক্ত বার্তার মুক্ত বার্তার প্রথম সংস্করণ প্রকাশ।

আমরা মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে সফ্‌টওয়্যার ও তথ্যের ব্যাপারে আমাদের ভাবনাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি ভাবছিলাম রফিকুল ইসলাম স্যারের ভাষা আন্দোলনের ছবি প্রদান দেখে অনেকে হয়ত মুক্তিযুদ্ধের ছবি নিয়েও আমাদের কাছে এগিয়ে আসবেন, আর অনুষ্ঠানটি যেহেতু মুক্তিযুদ্ধ যাদুঘরে তাই এই ব্যাপারটা তাঁদের কাছেও তুলে ধরার একটা প্রয়াস মনে করেছিলাম আমি। তবে বাস্তব সেই কল্পনাকেও ছাড়িয়ে গিয়েছিল অনুষ্ঠানের দিন। অনুষ্ঠানের সাফল্যের পাশাপাশি এর পেছনের উদ্দেশ্যগুলোও সফল হয়ে গিয়েছিল ঐদিনই।

(চলবে)

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৮ রাত ১:৪১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×