somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারুবীর
সাদা এপ্রোন গায়ে চাপানো এক স্বপ্নালু আদম- যে ঘুমিয়ে স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখতে দেখতেই ঘুমায় ।

রঙ

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়াটা কতই না রঙিন! রঙের কারখানা।সবাই নিজেদের মত করে রঙ বেছে নিয়ে হাতড়ে বেড়াছে সাদা-কালোর ক্যানভাসে,ক্যানভাসের সাথে জীবনের জুড়ি দিয়ে রাঙাতে চাইছে জীবনের ক্যানভাস
আচ্ছা,জীবনটা কি কেবলই রঙ ছড়ানোর খেলা?
আমার তো তাই মনে হয়।
প্রকৃতির খেলা হয় কেবলই সাদা-কালোর রঙে;সাদা কালোর ক্যানভাস!
এখানেই শুরু হয় সাদা টাকে রঙধনুর মত ছড়িয়ে দেয়ার খেলা আর কালো টাকে সাদার আশ্রয়ে ফুটিয়ে তোলা।
কেউ কেউ প্রেমের মাঝে সাদামাটা জীবনে ভালোবাসার লাল রঙ খুঁজতে যায়।প্রেমের ধূসর রঙে ভালোবাসার লাল রঙের ছোঁয়াটা খুবই দরকার।লাল না থাকলে প্রেমটা প্রেমই থাকে যায়;দুইপক্ষের কোন এক পক্ষ হয়তো এতে নীল রঙ খুঁজে পায় আর কেউ পায় আসমানী। এই নীল রঙটা বিষের, আর আসমানীটা ভালো লাগার।
কেউ পস্তায় নীল রঙের কারনে আবার কেউ প্রেম-প্রেম খেলায় মেতে ওঠে আসমানী-র কারনে।
যে পস্তায় তার ক্যানভাসটা তখন শুধু কালো রঙের হয়,ক্যানভাসে নীল রঙটা বাকি রঙগুলো ছাপিয়ে যায়। এই পস্তানো মানুষটার আর অন্য রঙ চোখে পড়ে না_হয়তো কিছু সময়ের জন্য অথবা কারো ক্ষেত্রে সারাজীবনের জন্য।
আর যে আসমানীতে মেতে ওঠে তার রঙ ও ধীরে ধীরে গাঢ় হয়ে নীল হয়; জীবনের কোন না কোন প্রান্তে কিছু মুহূর্তের জন্য হলেও আসমানী রঙ গাঢ় হয়,তখন এর ক্যানভাস ও কালো হয়।
কেউ কেউ সবুজের খোঁজে জীবন পার করে দেয়,আর কেউ কেউ হলুদ রঙের খোঁজে।
ফলে কেউ হয় জীবনান্দ আর কেউ হয় হিমু।জীবনান্দ হোক বা হিমু,তাদের ক্যানভাসটা যতদিন না কালো হয় ততদিন কেউই জীবনান্দ হয় না,কেউ হিমু হয় না।
কারো কারো জীবন বেগুনী রঙে ঠাসা থাকে। এরা সাদা-কালো ক্যানভাসে রঙের খেয়াল রাখে না,কেবল ক্যানভাসটা গুছাতেই ব্যস্ত। এদের অজানাতেই ক্যানভাসটা রঙহীন হয়ে পড়ে থাকে,ধূসর হয়ে যায় ধীরে ধীরে।
বর্তমানে বেগুনী রঙটার পাশাপাশি কমলা রঙের ও চল।
সাদা বা কালো কোন রঙই স্থায়ী হয় না কমলা রঙের ক্যানভাসে। এই রঙের মানুষগুলো নিজের রঙেই রাঙিয়ে রাখে নিজেকে,অন্য রঙের স্পর্শে আরেকটু রঙিন তারা হতে চায় না,চাইলেও সেটা স্থায়ী।তাদের ক্যানভাসে কেবলই কমলা রঙের স্থান। এদের অধিকাংশই মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস রাখে না,অথবা 'যা হবার হবে' তে বিশ্বাসী।
আমরা ভুল করি, আমরা অনেকগুলো রঙ নিয়ে ক্যানভাসে খেলতে চাই,ফলে নীল রঙে নিজেই রঞ্জিত হই।
তবে জীবনের শেষ ধাপে কেবল লাল,সবুজ আর হলুদে রঞ্জিত মানুষগুলো ছাড়া সবাই নীল রঙে ডুবে,কেউ উঠতে পারে আর কেউ না উঠতে পেরে ক্যানভাসই ছেড়ে দেয়,তখনো ক্যানভাসে রঙ থাকে,তবে কালো রঙের আভায় সেই রঙগুলো স্পষ্ট হয় না আর।
ক্যানভাস প্রথমে থাকে সাদা আর শেষে হয় কালো।
এই তো রঙের খেলা শেষ!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×