খুব ভোরে স্বপ্নের খারিজে দুঃস্বপ্ন হয়ে যখন নিদ্রা হরণ কর
তখন তামাক পাতায় আগুন দিয়ে কবিতার বই'তে ঘুম ভাসাতে পারি।
আমি চাইলেই খাজনা দিয়ে অলস কাব্যের এক দুপুর
জানলা পাড়ে মেথাফ্যাতামিন খাবলে তোমায় নিয়ে ভাবতে পারি।
আদো শীতের এই বিকেলে নেমে আসলে মন খারাপ হয়ে
মনে পড়ে,সত্বাটুকুর সবটা গেছে বছরেরই সাথে ফুরিয়ে
এক পৃথিবী হেরে আমি সব পৃথিবী হারাই
আমার বলে আমার বুঝি আর তো কিছু নাই!
তবু মন খারাপের ফাঁকে নিকোটিনের মত জীবনটা বেঁচে থাকুক;
দিনগুলো সব বিষন্ন হোক,ক্ষতি নাই
অন্ধকারে ভয় দেখিও না প্লিজ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



