somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ প্রেমিকে দেশ ভরে গেলো রে!!!!

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে দেশ প্রমিকের অভাব নাই শুধুই দেশ প্রেমিক কূটনৈতিক ব্যক্তিদের অভাব।জাতির যে কোন গুরুত্বপূর্ণ সময়ে দেশ বিভাজিত হয়ে যায়,একটা শিশু মারা গেলে যখন পত্রিকায় আসে তখনও দেশ বিভক্ত হয় আবার গুম, ধর্ষণ ও চাঁদাবাজি তে ও দেশ বিভক্ত ।শেয়ার বাজার ধস কিংবা বড় কোন উন্নয়নমুখী পরিকল্পনায় ও দেশ বিভাজিত হয়,,।আর দেশ প্রেমিক ব্যক্তিগন হয় পাকিদের দালাল বলে গালি দিবে নয় ভারতের দালাল বলেই গালি দিবে,,ওদের মুখের কথা আর গালির শব্দের মধ্যে তেমন পার্থক্য নেই।ওদের গালিবাজ বলাই শ্রেয়, ,।এ ছাড়া আরেক শ্রেণির সর্বোত্তম দেশ প্রেমিক রয়েছে যারা সরকারি দলকে গালি দিবে নয়তো বিরোধী দল কে দায় ভার দিয়ে গালি দিবে,এরাও রাজনৈতিক চেতনাত্মক দলকানা গালিবাজ।
পত্রিকায় কলাম বাড়ছে ,পাতা বাড়ছে,বেসরকারি টিভি চ্যানেল বাড়ছে,এদের মধ্যে খবরের চ্যানেল ও বাড়ছে।প্রতিদিনই দেশ প্রেমিকদের দেখা যায়,দেখা যায় তাদের লেখা,এ ছাড়াও ড্রামা সিরিজ মেগা সিরিয়াল টক-শো গুলিতো আছেই।ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সাধারন জনগনের কথা, এ সব দেশ প্রেমিক কি সত্যিই দেশের কথা ভাবেন?
সামাজিক যোগাযোগের ইনটারনেট সাইট গুলিতে সাধারন জনগনের পদচারণায় মুখর থাকে সব সময় আর যে কোন বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা হলেই দেশ প্রেমিকরা সমালোচিত হন,নিউজফিড জ্যাম হয়ে যায়,কেউ আবার এসব দেশপ্রেমিক গালিবাজ সেলিব্রেটি দের গালি দিয়ে মন কে শান্ত করেন।
দেশের গুরুত্বপূর্ণ সময় গুলি তে এসব দেশ প্রেমিক পাওয়া যাবে না,।দেশে যে পরিমান দেশ প্রেমিক আছে এই পরিমান দেশ প্রেমিক যদি বঙ্গবন্ধুর আমলে থাকতো তবে একশ বছরে ও দেশ স্বাধীন হতো কি না সন্দেহ। আমাদের দেশ প্রেমিকারাা লাল কে লাল নীল কে নীল বলতে পারে না,আলোচনার বিষয় গুলিকে ও সমালোচনার আড়ালে ঢেকে দেয়,,।নির্ভুল জেনেও উল্টাপাল্টা মন্তব্য করে জনগনের মনে প্রশ্ন সৃষ্টি করে,,। সময় পরিবর্তিত হয়েছে,৫০/৬০ বছর আগে যে দেশ গুলি দ্বারা যে সব দেশ আক্রান্ত হয়েছে, যুদ্ধে ক্ষতি হয়েছে তারা এখন বন্ধু রাষ্টে পরিনত হয়ে কূটনৈতিক সম্পর্ক বজার রেখে নিজ নিজ দেশের চুক্তি/বানিজ্য সুবিধা গুলি ঠিকই আদায় করে নিচ্ছে অার আমরা এখনো ১৯৭১ এর মত ভারত পাকিস্তান খুজি,এখনো সেসব দেশের লিয়াজু দেশ খুঁজি। আমাদের দেশের নীতিনির্ধারক দের ধ্যানধারণা শত বছর আগেই পড়ে আছে,দুনিয়াই স্বার্থপর সেখানে এক দেশ আরেক দেশের সাথে যতই সৌজন্যতা দেখাক না কেনো বাস্তবে দাবী আদায়ে চেষ্টা করে,আমরা এখনো এই কূটনীতি আয়ত্ত করতে পারিনি কিংবা এরকম কূটনৈতিক দেশ প্রেমিকদের খুঁজে পাচ্ছি না,,।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×