somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** আহলে বায়েত(আঃ)-এর সবচেয়ে গুরুত্বপুর্ন চারিত্রিক বৈশিষ্ট্য

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

** আহলে বায়েত(আঃ)-এর সবচেয়ে গুরুত্বপুর্ন চারিত্রিক বৈশিষ্ট্য
ঃ-ঃ-ঃ-ঃ-ঃ-ঃ-ঃ-পবিত্রতাঃ-ঃ-ঃ-ঃ-ঃ-ঃ-ঃ-
রাসুল(সাঃ) বলেনঃ মহান আল্লাহ মানুষকে ২টি দলে ভাগ করে আমাদেরকে শ্রেষ্টটির মধ্যে রেখেছেন-কারন তিনি ‘আসহাবুল ইয়ামিন’(ডান হাতের সাথীরা ) ও ‘আসহাবুল শিমাল’(বাম হাতের সাথীরা) বলে উল্লেখ করেছেন।আমি ‘আসহাবুল ইয়ামিন’-এর মধ্যে আছি এবং তাদের মাঝে শ্রেষ্টজন।এরপর আল্লাহ এ ২টি দলকে ৩টি করে ভাগ করেছেন এবং আমাকে ৩টির মধ্যে শ্রেষ্ট অংশটিতে রেখেছেন এ কথার মাধ্যমেঃ ‘ডান হাতের সাথীরা’(আসহাবুল ইয়ামিন’) এবং ‘(বিশ্বাসে)অগ্রবর্তীদের মধ্যে অগ্রবর্তী’(সুরা ওয়াকিয়াহঃ২৭,৪১,৮,১০)(আস-সাবিকুনাস সাবিকুন)।আমি অগ্রবর্তীদের মধ্যে আছি এবং তাদের মধ্যে শ্রেষ্ট জন।এরপর আল্লাহ এদেরকে আরো ৩টি ভাগে ভাগ করেছেন এবং আমাকে শ্রেষ্ট গোত্রে রেখেছেন; এবং এভাবেই মহান আল্লাহ বলেছেনঃ ‘এবং তোমাদেরকে বানিয়েছিলাম জাতিসমুহ ও গোত্রসমুহে যেন তোমরা পরস্পরকে চিনতে পার।নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাসম্পন্ন ঐ ব্যক্তি যে তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশী সতর্ক(মুত্তাক্বী)।নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞাত,সর্বসচেতন।(সুরা হুজুরাত-১৩)।আর আমি হলাম আদমের সন্তানদের মাঝে আল্লাহ সম্পর্কে সবচেয়ে সতর্ক(মুত্তাক্বী) এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাসম্পন্ন-কোন আত্নগর্ব ছাড়াই।এরপর আল্লাহ গোত্র গুলোকে ঘর বানিয়েছেন এবং আমাকে শ্রেষ্ট ঘরটিতে রেখেছেন; এবং এটিই মহান আল্লাহ বলেছেনঃ”নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের কাছ থেকে সব অপবিত্রতা দূরে রাখতে,হে আহলে বায়েত, এবং তোমাদের পবিত্র করতে চান পরিপুর্ন পবিত্রতায়”।(সুরা আহযাব-৩৩)।সুতরাং আমি ও আমার আহলে বায়েত(পরিবার) গুনাহ থেকে পবিত্র(দালাইলুন নুবুওয়াহ আল-বায়হাক্কী-১/১৭০;আল-বিদায়াহ ওয়া আল-নিহায়াহ-২/২৫৭;তাফসীরে দুররে মানসুর-৬/৬০৫)।·
* ইমাম আলী(আঃ) বলেনঃনিশ্চয়ই মহান আল্লাহ রাসুলের(সাঃ) আনুগত্য করতে আদেশ দিয়েছেন,কেননা তিনি মাসুম(নিষ্পাপ) ও পবিত্র এবং কখনোই তার(আল্লাহর) অবাধ্যতার নির্দেশ দেন না;আর আল্লাহ আদেশ করার দায়িত্বপ্রাপ্তদেরও (উলিল আমর) আনুগত্য করতে আদেশ দিয়েছেন,কেননা তারাও মাসুম ও পবিত্র এবং কখনোই তার(আল্লাহর) অবাধ্যতার নির্দেশ দেন না”।( আলখিসাল-১৩৯/১৫৮;’ইলালুশ শারায়ী-১২৩;কিতাবে সুলায়িম বিন ক্বায়েস-২/৮৮৪৮৫৪)।·
* ইমাম রেযা(আঃ) বলেনঃ নিশ্চয়ই মহান আল্লাহ ইব্রাহীম খলীল(আঃ)কে নবুওয়ত ও বন্ধ্বুত্বের( খলীল) পর মর্যাদার ৩য় স্তর হিসাবে ইমামাত দিয়েছেন;তাকে বিশেষ শ্রেষ্টত্বের মাধ্যমে উচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাঁর স্মরণকে প্রতিষ্টিত করে বলেছেনঃ “আমি তোমাকে মানবজাতীর ইমাম বানিয়ে দিচ্ছি”।ইব্রাহীম(আঃ) আনন্দিত হয়ে বললেনঃ”আর আমার বংশধর থেকেও”?মহান ও সুউচ্চ আল্লাহ জবাব দিলেনঃ”আমার অঙ্গীকার জালিমদের কাছে পৌছায় না”।(সুরা বাক্বারাহ-১২৪)।এভাবে,এ আয়াতে কিয়ামাত পর্যন্ত জালিমদের ইমামাতকে বাদ দেওয়া হয়েছে এবং এটি কেবল বাছাইকৃত দেওয়া হবে।তারপর আল্লাহ তাকে সম্মানিত করলেন তাঁর পবিত্র ও বাছাইকৃত বংশধরদের মাঝে ইমামাতকে নির্ধারন করে,আর বললেনঃ “এবং আমি তাকে দিয়েছিলাম ইসহাককে, এবং ইয়াকুবকেও নাতি হিসাবে, এবং তাদের প্রত্যেককে বানিয়েছিলাম ন্যায়নিষ্ট।আমরা তাদেরকে ইমাম বানিয়েছিলাম আমাদের আদেশে পথ দেখিয়ে, এবং আমরা তাদের কাছে ওহী করেছিলাম-ভাল কাজগুলো করা,নামাজসমুহ বজায় রাখা ও যাকাত দেওয়ার বিষয়ে;আর তাঁরা আমাদেরই ইবাদাত করতো”।(সুরা আম্বিয়া-৭২-৭৩;আল-কাফী-১/১৯৯/১;আমালী আস-সাদুক্ব-৫৩৭/১;উয়ুনে আখবার আর-রিদা(আঃ)-১/২১৭/১)।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×