somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যন্ত্রণা বনাম শব্দ সন্ত্রাস

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাড়ির পাশে আজ ধর্মীয় সভায় চলছে ওয়াজ-নসিহত। গত রাতে একটু দূরে চলছিল গান-বাজনা। তার আগের দিন ওয়াজ। তার আগের দিন বাড়ির পাশে গান-বাজনা।

এসব অনুষ্ঠানে উচ্চ আওয়াজের মাইক ব্যবহার করা হয়। মাইকের সংখ্যা থাকে অনেক। মিনিমাম দুই কিলোমিটার জুড়ে এর আওয়াজ কাঁপিয়ে তোলে।

এ ধরনের অনুষ্ঠানগুলো রাত বারটা পর্যন্ত চলার কথা; ধর্মীয় ওয়াজগুলো অবশ্য তখন শেষ হয় কিন্তু অন্যগুলো রাত দু-তিনটা নাগাদ চলে।

এ মুহুর্তে আমার স্ত্রী-সন্তানেরা ঘুমাতে চাচ্ছে। বিকট আওয়াজের কারণে পারছেনা। শিশু মাঝে-মধ্যে লাফিয়ে ওঠছে। পাশের বাড়িতে রোগী আছে, তিনি আওয়াজের প্রাবল্যে ছটফট করছেন। আমার নিজের ব্যক্তিগত কাজ-কর্মগুলো আওয়াজের কারণে ঠিকমত সম্পাদন করতে পারছিনা। আসলে আমি এই ওয়াজ ও গান-বাজনা শুনতেও চাইনা; যারা শুনতে চান তারা প্যান্ডেলে গিয়েই বসে আছেন বা থাকেন। খোঁজ নিয়ে জেনেছি প্যান্ডেলগুলোতে শ্রোতার সংখ্যা যা তাতে মাইক নয় একটি সাউন্ডবক্স হলেই যথেষ্ট। তাহলে এত মাইকের আয়োজন কেন?... জোর করে শোনানো হবে বলে?... যারা শুনতে চায়না তাদের শুনতে হবে বলে?...

আসলে আমাদের দেশে বিষয়টি নিয়ে সেভাবে ভাবা হয়নি; চরমোনাইর পীরের মুরিদানদের উচ্চ আওয়াজে জিকির করার কারণে আশপাশের মানুষের কাজ-কর্ম, ঘুম-বিশ্রাম, নামাজ-তাসবিহে ব্যাঘাত ঘটে বলে একে ‘হারাম’ ফতোয়া দেয়া আছে। কিন্তু একই কারণে যে ওয়াজ-নসিহত ও গান-বাজনাও হারাম সে বিষয়টি আমাদের সকলের অলক্ষ্যেই চলছে। তাছাড়া রাষ্ট্রীয় আইনেও একই কারণে এগুলো নিষিদ্ধ।

মোদ্দাকথা, কোথাও সভা-সেমিনার, ওয়াজ-মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি হলে সেখানে জমায়েত লোকজনের শ্রবণ সাবলিল হয় এমন পরিমাণ সাউন্ডবক্স বা মাইক ব্যবহার (ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে) বিধেয়।

আশা করি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকল মহল সচেতন হব্নে।

সকলকে মোবারকবাদ
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×