somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেঙ্গে গেল স্বাধীন দেশের সাজানো স্বপ্নগুলো

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা, লল্ডনে আমরা থাকি, বাংলাদেশে নয় কেন?
.......
বাবা তোমাকে অনেক বার এক‌ই প্রশ্ন করি, তুমি বাংলাদেশে যেতে চাওনা কেন? কিন্তু তোমার কাছে উত্তর পাই না, কেন? তুমি তো বাংলাদেশী বাবা? মা কে বলি, মাও তার সেই এক‌ই কথা বলে, আমরা এসেছি ইরান থেকে, এই লল্ডনে তোর বাবার সাথে পরিচয়, তারপর বিয়ে, আমি তোর বাবা সমন্ধে বেশী কিছু জানিনা।
......
বাবা? আজ ১৬ ডিসেম্বর, বাবা বলনা আজ?
......
....মারে, আমি ভালোবাসি আমার দেশকে কিন্তু একটি কষ্ট আমাকে আজও পোড়ায়, সেই কষ্টের ভয়েই ....যাইনা, তুই এখন বড় হয়েছিস, আর কতদিন‌ই বা লুকোবো সেই গল্প, ঠিক আছে বলছি।
...
......
আমি ছিলাম এতিম। এতিম খানায় বড় হয়েছি। জানিনা কে আমার বাবা কে আমার মা। কোন বন্ধন ছিল না, রক্তের সম্পর্কের কেউ নেই, যে মাথায় হাত বোলাবে। আমার ভালো মন্দের খোঁজ নেবে।
কিন্তু ছিল একটি মেয়ে, একমাত্র সেই আমার ভালো মন্দের খবর নিত। জানিনা কেন সে আমাকে পছন্দ করতো। আর তাই ওকে নিয়েই ছিল আমার যত স্বপ্ন। সপ্নের জাল।
.........
তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধে যেতে, বাধা দেবার তো কেউ নেই, শুধু‌ ও ছাড়া। যেভাবে অসহায় মানুষ মারা যাচ্ছে, সিদ্ধান্ত নিলাম আমি যুদ্ধে যাব। ওকে অনেক কষ্টে বোঝালাম, কিন্তু মেয়েদের মন, সহজে মানতে চায় না, তবুও অশ্রু নয়নে বিদায় দিল আমাকে। র‌ওনা দিলাম ‌অবিচল এক লক্ষ্যে।
......
ক‍্যাম্পে চললো যুদ্ধের ট্রেনিং।
ফ্রন্টের জীবন, শুরু হলো বাঁচা মড়ার লড়াই। ভুলে গেলাম নিজের কথা, লক্ষ্য একটিই, মুক্ত করতে হবে এই দেশ। তাদের হাত থেকে, যারা সাধারণ মানুষকে হত্যা করেছে।... কখনো ডানে কখনো বামে সহযোদ্ধা মারা যাচ্ছে, চোখের পানি মুছে আবার ঠিক করে নিচ্ছি টার্গেট।
.......
ডিসেম্বরের সেই ১৬, সকল যোদ্ধা ফিরে এলো। এক হলাম যারা ট্রেনিং নিয়েছিলাম। যারা তখনও জীবিত আছি... কিন্তু একি সবাই নিশ্চুপ কেন? আমরা যোদ্ধারা পরস্পর পরস্পরের চোখে তাকিয়ে কি যেন খুজছি, চোখগুলো যেন ভেজা। নির্বাক, কথা হচ্ছে নীরবে। একদিকে বুকে দেশ বিজয়ের আনন্দ অন‍্যদিকে তাদের জন্য কষ্ট, আমাদের সহযোদ্ধা, যারা আজ ফেরেনি, ফিরবে না আর কখনো। একফোঁটা অশ্রু যেন ঝরে পড়ল।
......
গ্রামে ফিরছি আমি আর রাইফেল। পথে যার সাথে দেখা হচ্ছে জড়িয়ে ধরছি, ভায়ের মত। আর যদি কারো হাতে রাইফেল থাকে, তাহলে মনে হচ্ছে আমরা এক, মনে হচ্ছে একসাথে যুদ্ধ করেছি.... কতকাল।
.......
গ্রামে এলাম, মাটির দালানে রাইফেলটি ঠেস দিয়ে রেখে, স্বাধীন বাংলাদেশের মাটিতে বসলাম। আমার চারপাশে অনেকেই ঘিরে ধরেছে, তাদের মধ্যে আছে সেও। সামান্য দূরে, নির্বাক কিন্তু তার চোখ বলছে এতো খুশি সে কখনো হয়নি আগে। আমাদের দুজনের‌ই চোখে, আনন্দ আর স্বপ্নের ঝিলিক। কিন্তু....... কিন্তু ভয়ংকর বিপদ ঘনিয়ে এসেছে নিঃশব্দে, চুপিচুপি..বুঝতেই পারিনি।
....... কখন যেন অগোচরে, দুটি ছোট ছোট ছেলে আমার রাইফেলটি হাতে নিয়ে টানাটানি শুরু করেছে, দেখতে পাইনি। হঠাৎ গর্জে উঠলো আমারিই রাইফেলটা ...আবার‌ও! আর গুলিটি আঘাত করলো আমারই স্বপ্নকে! আর্তনাদ করে মাটিতে আছড়ে পড়লো ও.... সব শেষ। ছিড়ে গেল একমাত্র বাধনটিও। সেই সাথে ভেঙে গেল স্বাধীন দেশে সাজানো স্বপ্নগুলো।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×