somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিভাবে "না" বলবেন

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি কি না বলতে পারেন ? আমার এক কলিগ জি হুজুর টাইপের মানুষ। তাঁকে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি কখনও না বলেন না ?
কেন ? বস যখন না বলেন, আমিও তখন না বলি। হা হা হা।
সত্যি কথা বলতে কি "না" বলাটা খুব সহজ নয়।
প্রথম কারণ : আপনি সবাইকে সাহায্য করতে চান। না বলা মানেই তো অন্যদের ফিরিয়ে দিলেন, তাই না ?
দ্বিতীয় কারণ : যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে কোনো অনুরোধ করেন, আপনি হয়তো সম্মানের খাতিরে তাঁকে না বলবেন না।
অনেক সময় ভালো না লাগলেও বিষ খেতে হয়, সত্যি কি না বলুন ?
তৃতীয় কারণ :আপনি বিবাদ এড়াতে চান। আপনার খেতে ইচ্ছা করছে মুরগি, বউ বলছে, আজকে মাছ রাঁধি।
আপনি কি "না " বলবেন ?
বউ বড়, না মুরগি বড় ?
চতুর্থ কারণ :আপনি চান সবাই আপনাকে পছন্দ করুক। ঘরের মধ্যে সবাই বলছে চলো, পিকনিকে যাই
আর আপনি বলবেন "না । ঠিক যেন গরম দুধে লেবুর রস।
পঞ্চম কারণ : আপনি চান না উদ্ধত বা নাক উঁচু হতে। কেউ যেন না বলে ঐ ভদ্রলোকের ডাট বেশি I
ষষ্ঠ কারণ : আপনি ভাবছেন, যদি আমার বস কে না বলি , বেতন বাড়ানোর সময় তিনিও নিশ্চয়ই না বলবেন।
যে ছয়টি কারণ আমি দেখালাম, এটা কিন্তু আমাদের মনগড়া। না বলার ভয়টি আমাদের নিজেদের মনে।
এবার আপনাকে বলছি "না" বলার সহজ নিয়ম :
১. আমি সত্যিই দুঃখিত, আমার এখন এত কাজ, নিঃশ্বাস ফেলার সময় পাই না। আপনাকে সাহায্য করব কিভাবে বলুন?
২. ইস্! এমন সময়ে আপনি বললেন, আমি অন্য কাজের মধ্যে ডুবে আছি। এটা পরে করলে হয় না ?
৩. চমৎকার আইডিয়া আপনার, আমি আনন্দের সাথে এটা করতাম, কিন্তু হাতে এত কাজ।
৪. এ ব্যাপারে ভেবে দেখি, পরে জানাব আপনাকে ?
৫. আসলে এটি আমার দরকার নেই, তবে জানা থাকল আপনার অফারটির কথা।
৬. সত্যি বলতে কি, আমি এ ব্যাপারে একেবারে অনভিজ্ঞ। অমুককে বলবেন?
৭. আমার মুঠোফোনের নম্বর চাইছেন, আমার স্বামী বা বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করব, ও যদি বলে, আপনাকে দেব, ঠিক আছে!
এই সাতটি উত্তর যদি মনের মতো না হয়, সরাসরি বলবেন, সত্যি আমি দুঃখিত, পারব না। ভয় পাবেন না, দেখবেন কিছুই হবে না, কেউ কিছু মনে করবে না।
আর এতে বেঁচে যাবে আপনার সময়।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×