যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে সকালের রং হবে মারাত্বক রকমের খয়েরি, তোমার শরীরে জেগে উঠবে যুদ্ধ বিদ্ধস্ত শহর, অজস্র মৃত্তুর অভিশাপ, কুয়োতলার শকুনের ব্যবচ্ছেদ।
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে গোলাপ নিংড়ে পাওয়া যাবে রক্ত,সন্ধার বাতাসে ফেরি হবে অশরিরী নগ্নতা,মদের বিজ্ঞাপনে বেশ্যার ঠোট, স্তব্ধ সাইরেনে বাজবে বিষন্ন শতাব্দির গল্প।
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমার চিলেকোঠা আর কক্ষনো ডুবে থাকবেনা অদ্ভুত শৈশবে।। কেউ কোনদিন জানবেনা কি গভীর বিষাদ তুমি লুকিয়ে রাখবে!বারবার বদলাতে হবে তোমার ঝাপসা হয়ে আসা চোখের চশমা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




