হন্টকী কে লেখা আমার চিঠি ।
১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় হন্টকী,
হ্যা। আমি তোমাকে নিতে আসছি বিকেলের ট্রেনে। আমি নাকি তোমার মনে দাগ কেটে দিয়েছিলাম কোন এক রাতের ট্রেনে। সেখান থেকেই রাতের ট্রেইন তোমার পছন্দ।এটা তোমার ভুল।আমি বারবার বলেছি আমি কিচ্ছুনা। আমি কিছু চিন্তা,সাম থটস, ফ্যান্টাসি। পানিতে হটাত ওঠা ঢেউয়ের মত। রাতের ট্রেনে মনে দাগ কেটে দেবার ব্যাপারটা তোমার কল্পনার ব্যাপারস্যাপার। সেদিন তুমি ঘোরের মধ্যে ছিলে। ঘোরের মধ্যে মস্তিস্ক যত্ন করে কিছু তুচ্ছ ব্যাপার তুলে রাখে। তাই দাগ কাটার ব্যাপারটা তোমার সেই ঘোরের বিশ্বাস হয়ে থেকে গেছে। একজনের বিশ্বাস অন্যের মধ্যে সংক্রামিত হয়। তাই আমিও বিশ্বাস করে নিয়েছি ব্যাপারটা।
থাকুক বিশ্বাসটা , আমার কথা বলি। ট্রেনের ক্যাফেতে বসে চিঠি লিখছি। কাগজ কলমে চিঠির দিন শেষ তাই কিবোর্ড ভরসা। ক্যাফেতে অদ্ভুত এক ঘটনা ঘটে গেছে। অসহায় ছেলে ভিটেমাটি বিক্রির টাকা নিয়ে ট্রেনে উঠেছিল। উদ্দেশ্য রাজশাহী মেডিকেল কলেজ।রাজশাহী আমার কতটা স্মৃতির শহর তুমি জান।রাজশাহী র নাম শুনে ঘোরে চলে গেছিলাম।ঘোর কেটে গেল ছেলেটির আহাজারীতে। তার টাকাভরতি ব্যাগ পাওয়া যাচ্ছেনা।
সাপ জন্ম দেয় সাপের। বাঘের পেটে বাঘ জন্মায়। কিন্তু মানুষের পেটে শুধু মানুষ না জন্মিয়ে জানোয়ার ও জন্মায় কেন এই থিওরি জানা নেই। খুব ইচ্ছে করছে চিৎকার করে কাদতে থাকা ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি।
ইতি,
তোমার হন্টক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুন