somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

রবীন্দ্রনাথের জন্মদিন, আমার হুমায়ুন আহম্মেদ হবার অপচেষ্টা :)

০৮ ই মে, ২০১৫ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতরাতে স্বপ্নের মধ্যে বেশ কিছুক্ষন হাটাহাটি করলাম । হাইকোর্ট মোড়ে আজিজের চায়ের দোকানে দেখি রবিবাবু বসা । চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বাধা । কথা বলে জানা গেল উনি আত্বহত্যা করতে চান ।
আমি আগামাথা না ভেবেই বললাম পটাশিয়াম সায়ানাইড খান । খিচুনি হবেনা । কিচ্ছু টের পাবেননা । জগতের অনেক মহান ব্যক্তি সায়ানাইড খেয়েছেন । কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবেন । উনি আমার হাত চেপে ধরলেন । এত জোরে চেপে ধরলেন ঘুম ভেঙে গেল । ঘুম ভেঙে দেখি মেস ম্যানেজার আমার হাত চেপে ধরে আছেন ।
প্রকৃতি মাঝেমাঝে স্বপ্নগুলোকে বাস্তবের সাথে মিলিয়ে দিতে চেষ্টা করে । কিছু বুঝে ওঠার আগেই উনি বললেন সর্বনাশ হয়ে গেছে । গতরাতে মেসের সাথের গলিটায় একটা খুন হয়ে গেছে । থানার সেকেন্ড অফিসার এসে মেসের সবাইকে জেরা শুরু করেছেন । আপনিও চলেন ভাইজান ।
ভাইভা পরীক্ষা দেবার আগে ফর্মাল জামাকাপড় পরতে হয় । পুলিশের ভাইভা দেবার আগে কি পরে যেতে হয় আমার জানা নেই ।
অফিসার- কি নাম?
আমি – হিমালয় । সংক্ষেপে হি । আপনি আমাকে হি বলে ডাকতে পারেন ।
অফিসার- কাল রাতে কোথায় ছিলেন?
আমি- রবিবাবুর সাথে হাটাহাটি করছিলাম হাইকোর্টের সামনে । উনি সুইসাইড করবেন । আমি পরামর্শ দিচ্ছিলাম ।
অফিসার – ত্যাদরামি করবেন না । রবিবাবু মানে রবীন্দ্রনাথ?
আমি- জ্বী হ্যা ।
অফিসার – এর আগের রাতে কোথায় ছিলেন?
আমি – জ্বী গাজীপুর শালবনে । এক অবসরপ্রাপ্ত সেনা অফিসারের সাথে জ্যোৎস্না দেখতে গিয়েছিলাম । ( অফিসারের কথাটা বানিয়ে বললাম । প্রভাবশালী লোকের সাথে চলাফেরা জানলে পুলিশ ভড়কে যায় । )
উনি মোটেও ভড়কালেন না । কনস্টেবলকে নিচু গলায় কি যেন বললেন । তারপর হাত ধরে পুলিশের জীপে ওঠালেন ।
ঢাকা শহর অন্ধকার হয়ে আছে । মেঘ ডাকছে । কিছু মেঘ বৃষ্টির আগে ডাকে । আর কিছু মেঘ বৃষ্টির পর । এই দুই মেঘের আলাদা নাম আছে । মনে করতে পারছি না । রুপা ব্যাপারটা বলেছিল । এই মুহূর্তে তরঙ্গিনী স্টোর থেকে রুপাকে একটা টেলিফোন করে মেঘের নাম জানতে ইচ্ছে করছে । কিন্তু সম্ভব না । জীবদ্দশায় আমাদের অনেক কিছু বলতে বা করতে ইচ্ছা করে । আমরা পারিনা । কখনো ক্ষমতা থাকে । কক্ষনো না । রুপা নিশ্চয় আজকের বৃষ্টিতে ভিজছে ।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×