somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

‘আমরা দুই জগতের মধ্যেকার ব্যাপক নীরবতা’!”

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকালবেলা বহুবারের মত আবারো কসমস সিরিজ দেখছিলাম। কার্ল স্যাগান লোকটা আমাকে মন্ত্রমুগ্ধের মত টানেন।
আর এই ছবিটা বারবার দেখি। ছবিটা তোলা হয়েছিল ১৯৯০ সালের ১৪ ই এপ্রিল। মহাকাশযান ভয়েজার যখন সৌরজগৎ ছেড়ে যাচ্ছিল তখন কার্ল স্যাগানের অনুরোধে নাসার ন্যারো এংগেল ক্যামেরা দিয়ে পৃথিবী থেকে ৪০ এস্ট্রোনম্যিক্যাল ইউনিট বা ৬ বিলিয়ন কিলোমিটার বা ৩.৭ বিলিয়ন মাইল দুর থেকে এক পিক্সেলের সমান এই ছবি তোলেন। উনি অসাধারণ বক্তা ছিলেন। আর বিলিয়ন শব্দের প্রতি খুব যত্নবান ছিলেন। ছবিতে দেখা যায় আমরা আলোর মধ্যে ভাসমান এক কনায় বসবাস করে চলেছি। :)

অথচ আমাদের কত অহংকার কত গর্ব। আমরা নটা পাঁচটা অফিস করে ঘুমাতে যাই উদরপূর্তি করে। আমরা জানিনা। জানার চেষ্টা করিনা যে আমরা কেউ না। শুধু আলোর মধ্যে ঝুলে থাকা কোন ধুলিকনার তুচ্ছ কোন এলিমেন্ট!

ভয়েজার থেকে সূর্যালোকে প্লাবিত ছোট্ট ধূসর একটা বিন্দুর মতো দেখা যাচ্ছিলো পৃথিবীকে। এটাকে সেগান তাঁর ভাষায় বর্ণনা করেন-

“এটাই পৃথিবী, আমাদের বসত, আমরা এটাই। এখানেই ওরা সবাই, যাদের আমরা ভালোবেসেছি, যতজনকে আমরা চিনি। যাদের যাদের কথা আমরা শুনেছি, তাদের সবাই এখানেই তাদের জীবন কাটিয়েছে। আমাদের সারা জীবনের যত দুঃখ কষ্ট, হাজার হাজার ধর্ম, আদর্শ আর অর্থনৈতিক মতবাদ, যত শিকারী আর লুন্ঠনকারী, যত সাহসী-ভীরু, সভ্যতার নির্মাতা-ধ্বংসকারী, যত রাজা আর প্রজা, যত প্রেমিক-প্রেমিকা, যত বাবা মা, স্বপ্নে বিভোর শিশু, আবিষ্কারক, পরিব্রাজক, যত নীতিবান শিক্ষক, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, যত “সুপারস্টার”, যত জাঁহাবাজ নেতা, মানব ইতিহাসের সকল সাধু আর পাপী, সবাই তাদের জীবন কাটিয়েছে আলোয় ভেসে থাকা ধূলোর ঐ ছোট্টো কণাটিতে”।

এক অসীম অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। যেদিকেই যান না কেন, বিস্তৃতি চলবে নিরন্তর! গভীরতাটা উপলব্ধি করলে তাজ্জব বনে যেতে হয়। এই অন্ধকারের কোনো মৃত্যু নেই। যেখানে আলো আছে, সেখানে সে নিশ্চিতভাবেই বিশুদ্ধ, ঝলমলে, এবং আগ্রাসী! কিন্তু আলোর উপস্থিতি তো বলতে গেলে তেমন নেইই। আর পাশাপাশি, অন্ধকারও যে বিশুদ্ধ, ঝলমলে, এবং আগ্রাসী! আরো জরুরি ব্যাপারটা হচ্ছে, সেই অন্ধকারে বলতে গেলে তেমন কিছুই নেই, শুধু এখানে ওখানে আলোর আশেপাশে কয়েকটা ছোটো টুকরোর মত জিনিস ছাড়া। আর বাকি পুরো পাত্রটা, শূন্য!

চিত্রটা বেশ অদ্ভুতরকম ভয়ংকর! বেশ পরিচিত চিত্র যদিও – আমাদের ব্রহ্মাণ্ডেরই চিত্র!

এমনকি এই যে নক্ষত্রগুলো, যেগুলো গুণতে গেলে অসংখ্য মনে হয় – এগুলো আসলে বালি বা ধুলোর কণার মত। এমনকি তার চেয়েও তুচ্ছ। মহাশূন্যের বিশালতার সাথে তুলনা করলে এগুলো কিছুই না! নেহাৎ কিছুই না! আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই সমবেদনাযুক্ত এক ধরনের আতংক চলে আসে যখন আমরা প্যাসকেলের Pensees খুলে বসি আর পড়ি – ‘আমরা দুই জগতের মধ্যেকার ব্যাপক নীরবতা’!”

আমরা অনিকেত প্রান্তরেখার কিছু কীট!
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×