somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

অলেখালেখি-২

০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভদ্রলোক সোফায় গা এলিয়ে দিয়ে টিভি দেখছিলেন। মজার প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমি দেখেছি। এক এক করে সব ম্যাজিশিয়ান দের সিক্রেট ফাঁস করে দেওয়া হয়। একজন তরুণীকে কফিনে ভরে কফিনেই ছোরা চালানো হচ্ছে এফোঁড়ওফোঁড় করে। কিন্তু কফিন খোলার পর দেখা যাচ্ছে তরুণী দিব্যি হাসিমুখে দর্শকের উদ্যেশ্যে হাত নাড়ছে!
রহস্য হলঃ কফিনের মধ্যে আরো একটা গোপন কম্পার্টমেন্টে ছিল। কফিনে ঢুকেই মুহূর্তের মধ্যে তরুণী ঐ গোপন কম্পার্টমেন্টে চলে যাবে। ছুরি তলোয়ার কোন কিছুই তাকে স্পর্শ করবে না।

আমার সময় খুব অল্প। আমি আমার রিভলভার বের করে দুটো গুলি করলাম জানালা দিয়ে। একটা বুকে আরেকটা মাথার পিছনের দিকে। ইনফর্মারের দেয়া তথ্য অনুযায়ী এই বাড়িতে ভদ্রলোকের একা থাকার কথা এই সময়ে। কিন্তু করিডোর ধরে দৌড়ে লিফটের কাছাকাছি যেতেই আবছায়া একটা নারীমূর্তি চিৎকার করে এগিয়ে আসছে।

আমি আরো একটা অব্যর্থ শ্যুট করলাম এবং ততক্ষণে দৌড়ে আসা নারীমূর্তিরর চেহারা স্পষ্ট। আমার প্রাক্তন প্রেমিকা। সোমদত্তা!

প্রকৃতি কতকগুলো ঘটনার একটামাত্র ছবি সাজায়। জিগস পাজলের মত। অনেকগুলো কাঠের টুকরোতে একটা ছবির বর্ণনা দেয়া থাকবে। টুকরোগুলো কখনোই এক করা যাবেনা। মানে পাজল সলভ করে ছবি সম্পূর্ণ করা যাবেনা। কিন্তু জীবনের উত্থান পতনে এই পাজলের টুকরোগুলো মাঝেমাঝে ছবির কিছু অংশ তৈরি করবে। সেই ছবির একাংশে দেখা যাবে সোমদত্তা আমার সাথে বসে বাদাম খাচ্ছে। কিন্তু ঘটনাচক্রে দেখা যাবে পাজলগুলো আবার কোন কারনে নাড়াচাড়া লেগে আরেকটা অসম্পূর্ণ ছবি তৈরি করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে সোমদত্তা নামের সেই তরুণী আবার অন্য একজনের স্ত্রী হিসেবে রান্নাঘরে কফি বানাচ্ছে!

আবার পাজলের টুকরোগুলো অন্য কোন ঘটনায় নাড়াচাড়া লেগে আরেকটা অসম্পূর্ণ ছবি তৈরি করছে। সেই ছবিতে দেখা যাচ্ছে কিলিং কন্ট্রাক্টে সোমদত্তার স্বামী আমার রিভলভারের দুটো গুলিতে মারা যাচ্ছে। কিন্তু আমি জানতে পারছিনা এটা সোমদত্তার স্বামী! এবং ঐ একই ছবিতে সোমদত্তার আততায়ী আমি! এই বৃহৎ পরিকল্পনার ছবি প্রকৃতি কখনোই প্রকাশ করবেনা।

আমি সেন্ট্রাল এসির মধ্যে থেকেও ঘামছি। সোমদত্তার হাতে দৌড়ে আসার সময় কফির কাপ ছিল। সেটি ভেঙে মেঝেতে টুকরোটুকরো হয়ে আছে।

আমি ছুটে ঘর থেকে বের হলাম ভবিষ্যতের দিকে। আমাদের মনস্তত্ত্ব ভবিষ্যতমুখী। আমরা অতীতের কোন ঘটনাই মনে রাখিনা। আমাদের গন্তব্য ভবিষ্যতের দিকে। সোমদত্তার হাতের কফির কাপ একসময় রান্নাঘরে ডেস্কের উপর ছিল এই ঘটনা আমরা মনে রাখবো না। আমরা মনে রাখব সোমদত্তার কফির কাপ ভেঙে টুকরো হয়ে মেঝের উপর ছড়িয়ে আছে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×