somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

যাপিত জীবনের গল্প।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। শফিক ট্রেনের জন্য অপেক্ষা করছেন। শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। প্রচুর খাওয়াদাওয়া করেছেন। ট্রেন আসতে ঘন্টাখানেক লেগে যাবে। সময়টাকে কাজে লাগানো যেতে পারে। স্টেশনে এসে চা খাওয়ার পর সিগারেটে দুটো টান দেবার পর পেটের ভেতর মোচড় দিয়ে উঠেছিল। তিনি টুপ করে টয়লেটে ঢুকে পড়লেন।

টয়লেট শেষ করে করে স্বস্তি নিয়ে তিনি বের হলেন। শফিকের হাতে একটা ট্যিসুপেপারে মোড়া দুটো পাচ টাকার কয়েন। কয়েনগুলো টিস্যু দিয়ে মোড়ানো কারন এগুলো প্যান্ট পরার সময় নোংরা ফ্লোরে পড়ে গিয়ে গু-মুত মেখে গেছে। যেহেতু টাকা, চট করে ফেলে দেয়া যাচ্ছেনা। প্লাটফর্মের দক্ষিণ পাশে শরবত বিক্রি হচ্ছে। শফিকের শরবত প্রিয়। এই দশ টাকা দিয়ে শরবত খেয়ে উদ্ধার পাওয়া যেতে পারে।

শফিক শরবতের অর্ডার দিয়ে ট্যিসু থেকে কয়েন গুলো শরব ওয়ালার সামনে রাখলো। শরব্ত ওয়ালা চটপট কয়েনগুলো হাতে নিয়ে ক্যাশে ঢুকালো। স্টেশনে চারিদিকে চোরছ্যাঁচড়। শরবত ওয়ালা সেই হাত দিয়ে বরফ কাটা শুরু করেছন। শফিকের গা গুলাচ্ছে, পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে।

২। শফিকের ভাই রফিক। রফিকের একটা ইন্টারেস্টিং গল্প আছে। কিন্তু সে এই গল্প বলতে স্বাচ্ছন্দবোধ করেনা। শফিক তখন সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করে রাজশাহী ইন্যুভার্সিটির ফর্ম কিনেছে। কিন্তু কোনমতে পাশ করে আসা রফিক কিভাবে ভার্সিটি ভর্তি পরিক্ষাতে পাশ করবে বুঝতে পারছেনা এগিয়ে এলেন বড়ভাই শফিক। তিনি রফিকের হয়ে ভর্তি পরীক্ষাটা দিয়ে দিলেন! রফিক ফাইনালি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেল!!

এদিকে ১০ বছর পেরিয়ে গেছে। শফিক এখন একজন সরকারি কর্মকর্তা। পড়াশোনা করে বিসিএস নামের সোনার হরিণ বাগিয়ে নিয়েছে! রফিক ও এলাকায় দেমাগ নিয়ে চলে। রফিক অপেক্ষা করছে একদিন সে ও ...................

৩। রফিকের খালাতো ভাই সুমন। পড়াশোনার পার্ট চুকিয়ে সে স্থানীয় পাটকলের ম্যানেজার। টাকাপয়সা এশ আছে। কিন্তু সুমনের কোন সন্তান নেই। সুমন হতাশায় ভোগে। পীরবাড়ি হাটাপেটা করতে করতে সে ক্লান্ত।

একদিন হুট করে জানা গেল সুমনের স্ত্রী সন্তান সম্ভাবা। এই দারুণ খবরে সবাই বেজায় খুশি। এলাকায় মিষ্টি বিতরণ করা হল। দীর্ঘ অপেক্ষার পর সুমন পুত্রসন্তানের বাবা হল। প্রচণ্ড আদর যত্নে ছেলেটি বড় হচ্ছে।

অদ্ভুত ব্যাপার হচ্ছে সুমনের ছেলেটি দেখতে হুবহু রফিকের মত। রফিকের মত ছেলেটিরও বাম চোখটা একটু ছোট।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইশারার ভিতর আগুন রেখে

লিখেছেন বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ২:৩৪

ইশারার ভিতর আগুন রেখে
সংযমের নামে লুকানো ছুরি—
বেইমানি নিজের বুকেই ঢোকে।

রাত জানে, কুহুক জানে,
দেয়ালও জানে সব কথা,
শুধু মানুষ শোনে না—
শা-ঝে-মাঝে নিজের শব্দেই বধির।

জীবনের ভিতর ফাগুন ছিল,
রক্তের মতো উষ্ণ।
তবু সারাদিন একা বসে... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×