somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

কার্ট কোবেইন ও লেইন স্ট্যালির আত্মহত্যার দিনে মানুষ, পৃথিবী কেমন আছে?

০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্ট কোবেইন ও লেইন স্ট্যালির আত্মহত্যার দিনে মানুষ, পৃথিবী কেমন আছে? যে দেশে কোবেইন বা স্ট্যালিরা জন্মাইছিলো, ওই আমেরিকাতেই...পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ বলে দাবি করা সেই ভূখণ্ডেই- ইনস্যুরেন্স না থাকায় হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া এক কিশোর বিনা চিকিৎসায় মরে গেসিলো। আবার ওই আমেরিকাই ইরানে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোজ এক ক্রুকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র এক 'দুঃসাহসিক' অভিযান চালাইসে। শত শত স্পেশাল ফোর্সের কমান্ডো, ডজন ডজন যুদ্ধবিমান, আর হেলিকপ্টার। আটকে পড়া নিজেদেরই দুইটা আস্ত পরিবহন উড়োজাহাজ তারা স্বেচ্ছায় বোমা মেরে উড়ায়ে দিসে, যাতে সেগুলো ইরানের হাতে না পড়ে। স্রেফ একজন সামরিক ক্রুকে ফেরাতে আর নিজেদের প্রযুক্তি বাঁচাতে তারা কয়েক বিলিয়ন ডলারের মিলিটারি ইকুইপমেন্ট চোখের পলকে ছাই করে দিল।
এই পৃথিবী একসাথে দুইটা স্কেলে চলে।একটা দৃশ্যমান, একটা অদৃশ্য। দৃশ্যমান স্কেলে আমরা দেখি বিস্ফোরণ, শরণার্থী, ধ্বংসস্তূপ আর পাইলট উদ্ধারের 'দুঃসাহসিক' গল্প। আর অদৃশ্য স্কেলে চলে দর কষাকষি, সুদের হার, শেয়ারবাজারের ওঠানামা। তেল আর গ্যাসের দামের সাথে রক্তের একটা অনুবাদ তৈরি হয় এই স্কেলে, এক লিটার, দুই লিটার, হাজার লিটার। কাঁচের দেয়ালওয়ালা কনফারেন্স রুমে বসে যে সিদ্ধান্ত হয়, তার প্রতিধ্বনি আমাদের এইখানে সরাসরি পৌছায় না। কিন্তু তার প্রভাব পৌঁছায় খাবারের দামে, ওষুধের দামে, বেঁচে থাকার খরচে।
আপনি যখন কিছুতে লাভ দেখেন, সেইটাকে চালু রাখার একটা অজুহাত খুঁজে নেবেন। আর যদি ক্ষতি দেখেন, সেটাকে বন্ধ করার একটা ভাষা তৈরি করবেন। আমরা যেখে ফেলেছি যুদ্ধেই আমাদের লাভ। যুদ্ধ এখন শুধু সংঘর্ষ না। কোনদিন ছিল কি না- সেইটা ইতিহাস বলতে পারে। তবে খালি চোখে যদ্দুর দেখি তাতে মনে হয় এইটা একটা সাপ্লাই চেইন, একটা লজিস্টিক্স, একটা বাজার।
তাদের আত্মহত্যার দিনে এই পৃথিবীটা আরও একবার প্রমাণ করল, এখানে মানুষের জীবনের চেয়ে ইউনিফর্ম, প্রযুক্তি আর ইম্পেরিয়াল ইগোর দাম অনেক বেশি।
-খুলনা শিপইয়ার্ড
এপ্রিল ৫

নোট- করোনায় মারা যাওয়া ঐ কিশোরের ব্পযাপারে অবশ্য জানা যায়, ঘটনা অন্যরকম ছিল। ছেলেটার পরিবারের ইনস্যুরেন্স ছিল, কিন্তু তারা যখন তাদের হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যায়, তারা ছেলেটাকে সেইখানে ভর্তি না নিয়ে অন্য একটা হাসপাতালে নিয়ে যাইতে বলসিলো। সেই পথটুকু আর পেরোনো হয়নি তার। রাস্তাতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। টানা ছয় ঘণ্টা ইমার্জেন্সি রুমে চেষ্টা করেও তাকে আর বাঁচানো যায়নি।
তাইলে- খবরটা শুরুতে কেন ওইভাবে ছড়াইসে?ওই সময়ে টাইম ম্যাগাজিন ঠিক এই প্রশ্নটাই তুলেছিল। কারণ আমেরিকায় ইনস্যুরেন্স ছাড়া চিকিৎসার দরজা বৈধভাবে মুখের ওপর বন্ধ হয়ে যাওয়াটা এতটাই- এতটাই স্বাভাবিক যে, মানুষ ওই মিথ্যা খবরটাকেই পরম সত্য বলে মেনে নিয়েছিল।

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×