somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গে নারায়ণগঞ্জ এর ৫ খুন ও খুনি ভাগিনা কাহিনী; নৈতিকতা ও আমাদের অবস্থান

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কি ভাবছেন? ??? আমি আবার গোয়েন্দা হলাম কবে? ?? না , আমি গোয়েন্দা হইনি। গণমাধ্যমের কল্যানেই কিছু জানতে পারলাম। ও হ্যা , যা বলতে চাইছিলাম।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গতকাল ৫ খুন মামলার রহস্য উন্মোচন করেছেন। সেখানে তিনি যা বলেছেন তা আপনারা হয়তো জানেন। ঐ কথাগুলো থেকে একটা কথার তরজমা আমি করতে চাই। কথাটা হল , উনি বলেছেন এরকম অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পরিবার , সমাজ আর ধর্মীয় বিষয়গুলোতে আমাদের বেশি করে নজর দেয়া উচিৎ , স্যালুট স্যার আপনাকে ।আপনি যথার্থই বলেছেন , এই তিনটা জায়গা থেকে আমরা যদি নৈতিক শিক্ষাটাকে আকড়ে ধরতে পারি তবে মামীর সাথে অনৈতিক সম্পর্কতো দূরের কথা কোন অপরাধই সংঘটিত হওয়ার কথা নয়। সেক্ষেত্রে পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীরাও একটি স্‍বস্তিতে থাকতে পারতো।
এবার আসুন , (১) পরিবারের প্রসঙ্গ:- একটা শিশু জন্মের পর পরিবার থেকেই প্রথম শিক্ষা পেয়ে থাকে। এই শিক্ষাটাই শিশুদের আচরণের ভিত্তি গড়ে দেয়। কিন্তুু বর্তমান প্রেক্ষাপটে পরিবার থেকে কি রকম শিক্ষা আমরা পাচ্ছি যে , আমাদের মাঝখান থেকে ঐশী আর মাহফুজদের মত কুলাঙ্গাররা বেরিয়ে আসছে।
২. আর বর্তমান সমাজের কথা কি বলবো? ?? সমাজের প্রচলিত রীতি এখন - চাচা আপন প্রান বাচা। পরে দেখা যায় আপন প্রান বাচে ঠিকই কিন্তু আপন সম্মান আর বাচেনা । আগেকার দিনে গ্রামে মুরুব্বিদের সালাম না দিলে আমাদের জবাবদিহি করতে হত , আর আজকের দিনে মুরুব্বি কাকে বলে তা হয়তো ঐশী আর মাহফুজদের জানা ই নেই। তাই আজকে তাদের এই দুরবস্থা , আর আমাদের দেশের এই অবস্থা ।
৩. এবার আসি মূল পয়েন্টে , যদিও এটার প্রাওরিটিটা সবার উপরে তবুও এটা দেরীতে আসে কারন পরিবার থেকেই আমরা ধর্মটা পেয়ে থাকি। আর ধর্মীয় অনুশাসন আমরা মানিনা বলেই আজকে আমাদের ভোগান্তির শেষ নাই। আমাদের দেশসহ বর্তমান বিশ্বজুড়ে যে সমস্যাটি চরম আকার ধারন করেছে তার নাম যৌন নিপীড়ন (Sexual Harassment ). হবেই বা না কেন? ?? চারিদিকে আজ অশ্লীলতার জয়জয়কার; অশ্লীল ছবি, অশ্লীল সাহিত্য , অশ্লীল সংস্কৃতি এসবের মাঝে এরকম ঘটনা ঘটবেনা তাতো হতে পারেনা। এবার আসুন , ইসলাম এসব ব্যাপারে কি বলে - ইসলামের বিধান ,মানবতার সমাধান ,মহিমান্বিত গ্রন্থ আল কোরআনে আমাদের স্‍বীয় দৃষ্টিকে অবনত রাখতে বলা হয়েছে ,আর লজ্জা স্থানের হেফাজত করতে বলা হয়েছে। ড . জাকির নায়েকের মত জ্ঞানী নই বলে সূরা আর আয়াত সংখ্যা বলতে পারছিনা বলে দুঃখিত , আমার কাছে এত কিছু আশা করাটা হয়তো ঠিকনা , কারণ আমারমত অজ্ঞ লোকের এত কিছু জানা বা মনে রাখা কি সম্ভব ,বলেন? ??? যাইহোক মূল প্রসঙ্গে ফিরে আসি , আচ্ছা বলেন নিজেদের দৃষ্টি অবনত আর লজ্জাস্থানের হেফাজত নিশ্চিত করতে পারলে কি যৌনতা বিষয়ক কোনো সমস্যার সম্মুখীন হওয়ার চান্স আছে? ??? আসা করি আপনার উত্তরটা না বোধকই আসবে।
শুধু যৌনতা নয় , জীবনের সকল সমাধান একটাই , সেটা হল আল কুরআন। যেটাকে ধর্মীয় অনুশাসন বলে ভদ্রলোক ও বুদ্ধিজীবীরা আখ্যা দিয়ে গা বাচিয়ে থাকেন।
তাই আমাদেরকে কুরআন বুঝে , কোরআনকে একমাত্র জীবন ব্যাবস্থা মেনে জীবন যাপন করা উচিত; তবেই হয়তো খবরের কাগজ কিংবা অন্য কোন সংবাদ মাধ্যমে খারাপ খবরগুলো সার্চ দিয়েও পাওয়া যাবেনা।
আল্লাহ পাক আমাদের সহীয় বুঝ দান করুন - আমিন।
বি:দ্র: আমি মুসলিম ,তাই ধর্মীয় অনুশাসন বলতে ইসলাম দিয়ে ব্যাপরটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আর আমি এটাও মনে করি যে, পৃথিবীর কোন ধর্মই অশ্লীলতাকে সমর্থন করেনা। আর ভুল কিছু হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারন , ক্ষমাই তো মহত্তের লক্ষন।
আল্লাহ হাফেজ।
ভালো থাকুন , ভালো রাখুন আপনার চারপাশ।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×