somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

মুখোশ

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আপনি আমায় ভালোবাসেন?
- হ্যাঁ..সে জন্যই তো প্রপোজ করলাম।

- এখন যদি হ্যাঁ বলি, কি করবেন? প্রতিদিন আমার সাথে মোবাইলে লুতুপুতু টাইপের কথা বলবেন, কথা বলতে বলতে একসময় ফোন সেক্স শুরু করবেন, হলে ছবি দেখতে গিয়ে আড়ালে অন্ধকারে আমার শরীরে হাত দিবেন, আমাকে দামী গিফট দিয়ে আমার কাছে অন্যায় আবদার করে বসবেন, হুড তুলে রিক্সায় করে ঘোরার সময় জায়গায় আমার শরীরে হাত দিবেন, বিভিন্ন ডে সেলিব্রেটের নাম দিয়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে যাবেন, তারপর আমায় শুষে নিয়ে আমার অস্তিত্ব ভুলে যাবেন, সম্পর্কের বাঁধনটা ছিন্ন করবেন তাইনা ?আমি আপনাকে ভালবাসতে পারবোনা....
এক নিশ্বাসে কথা গুলো বলে ছেলেটির দেওয়া সতেরোটি লাল গোলাপের তোড়াটা ছুড়ে ফেলে পায়ের মোচড়ে ঘুরে উল্টোদিকে চলে যাচ্ছিলো মেয়েটি। কিন্তু...থমকে দাড়ালো ছেলেটির কন্ঠ শুনে...

- আপনার বলতে চাওয়া কথাগুলো শোনার জন্য নির্বাক শ্রোতা হয়ে মোবাইলের অপর প্রান্তে অপেক্ষা করবো , প্রতিদিন আপনাকে এক পলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে পারবো ,আপনার রুপালী অশ্রু বিন্দুকে এক চিলতে হাসিতে পরিণত করতে আপ্রাণ চেষ্টা করবো , আপনার অবাধ্য চুলগুলোকে আলতো করে ধরে কানের পেছনে গুঁজে দেবো, বর্ষনমূখর দিনে দুহাত ভর্তি কদম ফুল নিয়ে আসবো, ছাদের কার্নিশে গিটার নিয়ে বসে আপনার পছন্দের গানটি আমার ভাঙা গলায় শেখার ব্যর্থ চেষ্টা করবো, দুর্বা ঘাস দিয়ে বানানো নূপুরটা আপনার পায়ে পড়িয়ে দেবো, সাইকেলের সামনে আপনাকে বসিয়ে তেপান্তর পাড়ি দেবো, মাসে একবার আপনার সাথে বিকেলের সূর্য ডোবা দেখবো...
এককদম সামনে বাড়া মেয়েটা ঠায় দাড়িয়ে ছিলো। ছেলেটা ওর সামনে থাকলে দেখতে পেতো অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে মেয়েটার ঠোঁটের কোণে।

-শুনুন.. কালকে কোচিং বারোটায় ছুটি হবে। একটু আগেই আসবেন, ফুচকা খাবো। আর আমাকে আপনি করে ডাকবেন না লজ্জা লাগে... 
কথাটা বলেই নিচু হয়ে গোলাপের তোড়াটা উঠিয়ে নিয়ে দ্রুত বাড়ির দিকে রওয়ানা দিলো মেয়েটি। আর ছেলেটি? মুচকি হেসে পকেট থেকে ফোনটা বের করলো। 'জান ৩' লেখা সেভ করা নাম্বারটা এডিট করতে হবে।

-বিশ্বাসঘাতক
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×