ক্যান্টিনে ঢুকে এদিক সেদিক তাকিয়ে কোনের একটা টেবিলের দিকে এগুতেই বাধা পেলো মেয়েটা। পাশের একটা টেবিল থেকে তাকেই ডাকছে ছেলেগুলো
-এই এই মেয়ে শোন না!
-জ্বি... (অপ্রস্তুত হয়ে)
-কোন ব্যাচ ?
-নতুন ব্যাচ ৪১
-ও নতুন পয়দা ...হুম, সোজা হয়ে দাড়াও। হ্যা এদিকে তাকাও..
-বলেন
-বাহ দেখতে তো খারাপ না.. ভালোই বাঁক টাক আছে !
-মানে ?
-যাক ঐটা পরে এখন একটা গান করো। তোমার চেহারায় একটা গায়িকা ছাপ আছে লক্ষ্য করেছো সেটা ? কিরে ঠিক কইসি না !
-ভাইয়্যা, আমি গান গাইতে পারি না..
-এই মেয়ে বেশি কথা বলো না, বেশি কথা আমাদের পছন্দ না !!
-ভাইয়্যা প্লিজ আমি গান পারি না...
-আচ্ছা আরেকটা চান্স, নাচো.. ঐযে মিলার 'দোলা দে রে পাগলা' ঐটা...
-প্লিজ ভাইয়া আমি ...
-শোনো মেয়ে, আমরা এখানের মাথা। এখানের সবকিছু এই আমরাই চালাই। এই ডিপার্টমেন্টে থাকতে হলে আমাদের কথামতো চলতে হবে। নাহলে ...
-স্যরি ভাইয়্যা..
-আপু নাচো তাড়াতাড়ি ক্যান্টিনে আসছি খিদা লাখছে খাবো সময় বেশি নাই! তাড়াতাড়ি করো..
-কিন্তু ভাইয়্যা
-না তোরে নাচতে বলছি নাচবি নাহলে...
-প্লিজ
হাতের আধখাওয়া সিংগারাটা রেখে শুভ্র উঠে দাড়ায়,
-ভাইয়্যা ওকে যেতে দিন। যা করার আমার সাথে করেন প্লিজ...
-ও ও ও রে... দেখ নায়ক আসছে! ঐ মেয়ে তুই যা। বের হ.. ঘোড়ার ডিম কোথাকার। আচ্ছা এবার তুই.. হ্যা তুই.. নায়ক এখানে শুয়ে পর ! ...এ এ শার্ট খুলে...
ঘন্টাখানেক পর ক্যান্টিন থেকে বেরিয়ে এলো শুভ্র। গা থেকে ময়লা ঝাড়ছে, একদম নাজেহাল করে ছেড়েছে ওরা। মনে পরতেই আরেকবার বিষিয়ে উঠে মেজাজটা। জ্যাকেটের হুডটা উঠিয়ে বাসার দিকে হাঁটা শুরু করেছে...
মাথা নিচু করে হাঁচছে শুভ্র। পাশেই কেউ একজন তার সাথেই হাঁটছে খেয়াল করে নি।
-স্যরিইই !!
-অঁ ! ..চমকে পাশে তাকালো শুভ্র। ক্যান্টিনের সেই মেয়েটা। বেরিয়ে এসে এদিকেই বোধহয় ঘুরঘুর করছিলো।
-থ্যাংকস
-কেন ?
-একটু আগে ক্যান্টিনে এভাবে হেল্প করার জন্য...
-কোন ক্যান্টিন কিসের হেল্প ?
-এই যে একটু আগে...
-একটু আগে তো আমি বাথরুমে ছিলাম...
-ধুর ছাই.. ফাজলামি করছে বুঝতে পেরে গালদুটো লাল হয়ে উঠেছে মেয়েটার
-হা হা বাদ দাও... ওসব ওখানেই চাপা দাও। ওহ আমি শুভ্র...
-আমি আনিলা
-তারপর..
-কোথাও যাবার তাড়া আছে ?
-না কেনো বলো তো ?
-ওদিকটার বেঞ্চিটায় কখনো বসা হয় নি... যাবে ?
-বডিগার্ড ?
-ছিঃ ছিঃ
-হা হা... চলো বসি
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




