somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

কালো চশমা

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারভিউ বোর্ডে টেবিলের এপাশে বসা ছেলেটার চোখে সানগ্লাস। কেউ কখনো সানগ্লাস পরে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে কি না জানা নেই। চুল উষ্কখুষ্ক, মোচড়ানো বোতামখোলা সাদা শার্টের সাথে পরনের স্যুটটা বড় বেমানান। এমন কাউকে আশা করে নি ইন্টারভিউ বোর্ডের কেউই। গম্ভীর মুখের লোকগুলোও একটু ভড়কে গেছে। রুমে অস্বস্তিকর নিরবতা। ছেলেটা গলা খাকরি দিতেই বাকিরা যেন সংবিৎ খুঁজে পেল।
তড়িঘড়ি করে হাতে ধরা ফাইলটার দিকে তাকালো কোম্পানির স্পেশাল এক্সিকিউটিভ শফিক রেজওয়ান।
-হুম। ইন্টারেস্টিং.. মিহাল রাহওয়ান?
-জ্বি
উত্তরটা কাঁপাকাঁপা গলায় দিলো ছেলেটা। জিভ দিয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে নিলো। কালো চশমার ওপাশটা যেন বারমুডা ট্রায়াঙ্গেল। সবার দৃষ্টি ওখানে গিয়ে হারিয়ে যাচ্ছে।
এরপর কি জিজ্ঞাসা করবে ঠিক বুঝে উঠতে পারছিলেন না শফিক সাহেব। আমতা আমতা করে বললেন,
-ইয়ে.. আপনার বাবা কি করেন ?
-হু?
প্রশ্নটা শুনে মুহূর্তের জন্য শিউরে উঠলো ছেলেটা। যেন শীতের হিম ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিয়ে গেলো। একটু সামলে দাঁতে দাঁত পিষে বললো,
- উনি ঘুমান
-এ্যাঁ?
-হুম ঘুমান
-দেখুন আপনি মিস্টার মিহাল রাহওয়ান! আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন নাকি ফাজলামো করতে এসেছেন জানা নেই, তবে আপনি এখন আসতে পারেন।
কড়া গলায় বলে উঠলো শফিক সাহেব। চোখেমুখে প্রচন্ড বিরক্তির ছাপ।
ওপাশে বসা সানগ্লাসওয়ালা ছেলেটা বিড়বিড় করে কিছু বলছিলেন। শফিক সাহেব এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাড়ালেন,
-পাগল নাকি আপনি! এ্যাই কি বলছেন বিড়বিড় করে?
-আচ্ছা মৃত্যুর পর তো সবাই ঘুমায়ই, তাই না?
চেয়ার ছেড়ে উঠে দাড়ানো শফিক সাহেব এবার নিশ্চুপ। মিহাল কাঁদছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। টেবিল ঘুরে মিহালের সানগ্লাসটা খুলে দিলো শফিক সাহেব। ছেলেটার অদ্ভুত গাঢ় কালো চোখটা কটকটে লাল। আর চোখের নিচটা কালো হয়ে আছে। গালে লবণের একটা পুরো প্রলেপ পরে আছে। আরেকটু লক্ষ্য করলে দেখতো ছেলেটার নখে লেগে আছে নরম মাটির আস্তরণ...
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×