somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

একদিনের বালিয়াটির জমিদার

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইট পাথরের শহরে থাকতে থাকতে হাফিয়ে উঠছেন, হাতে ছুটি নেই অথচ কোথাও থেকে বেড়িয়ে আসার জন্য মন আকুপাকু করছে? পকেটে বাজেটও তেমন নেই? সাপ্তাহিক ছুটির দিনে পরিবারকে সাথে নিয়ে ঢাকার আশেপাশেই কোথাও থেকে বেড়িয়ে আসতে চান? সেক্ষেত্রে বালিয়াটির জমিদার বাড়ি হতে পারে আপনার ভ্রমণগন্তব্য। দিনে গিয়ে দিনেই ফিরে আসার মতো রাজধানী ঢাকার আশেপাশে যতগুলো দর্শনীয় স্থান আছে তাঁদের মধ্যে এটি অন্যতম। আর জমিদার বাড়িটি আমার দাদাবাড়ির পাশেই হওয়ায় প্রায় প্রতিবছরই গিয়ে একদিনের জমিদার সেজে আসি B-)



ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে জমিদার বাড়িটি। প্রায় বিশ একর জায়গা জুড়ে জমিদার বাড়িটিতে রয়েছে সাতটি প্রকান্ড প্রাসাদ। উনিশ শতক থেকে বিশ শতকের বিভিন্ন সময় জুড়ে নির্মিত হয়েছে এ সাতটি প্রাসাদ। এ স্থাপত্যের নকশা বেশ সাজানো গোছানো ও সম্পূর্ণ। বিশাল চারটি সিংহ ফটকে ঘেরা উঁচু প্রাচীরের এ জমিদার বাড়িতে ঢুকতেই সামনে পরবে চারটি একই নকশার দোতলা ও তিনতলা প্রাসাদ। যার একটিকে রঙমহল বলা হতো। রঙমহলটিতে এখন জাদুঘর হিসেবে সে সময়ের বিভিন্ন ব্যবহার সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। আর পেছনের অংশে রয়েছে কয়েকটি অন্দরমহল ও ঘাট বাঁধাই করা বিশাল এক পুকুর। এছাড়াও বাড়ির সীমানার বাইরেই রয়েছে আরেকটি বড় পুকুর।

প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালনায় জমিদার বাড়িটির বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ করা হয়েছে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে বাড়ির পেছন অংশে বানানো হয়েছে ওয়াশরুম। তবে জমিদার বাড়িটি সাটুরিয়া থেকে একটু ভেতরে হওয়ায় তেমন কোন খাবারের ব্যবস্থা নেই। যদি পরিবারের সাথে ঘুরতে যান তাহলে সাথে খাবার নিয়ে যাবার পরামর্শই দিবো।


জমিদার বাড়ির সামনের অংশ



জাদুঘরে সংরক্ষিত জিনিসপত্র (ছবি তোলা নিষেধ কিন্তু :P )


পেছনের পুকুরঘাট


জমিদার বাড়ির ভেতরের অংশ


সাতটি প্রাসাদের একটি

যেভাবে যাবেন
ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে জনসেবা বা এস.বি লিংক গেটলক পরিবহনের বাসে করে মাত্র দুই আড়াউ ঘণ্টায়তেই সাটুরিয়া পৌঁছে যাওয়া যাবেন। বাসভাড়া পড়বে জনপ্রতি ৮০ টাকা। সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে মাত্র অটো রিকশা কিংবা ভ্যানে প্রতিজন ১০ টাকা ভাড়ায় চলে যেতে পারবেন বালিয়াটি জাদুঘর।

টিকেট ব্যবস্থা
বালিয়াটি জাদুঘরের জনপ্রতি টিকেটের দাম ২০ টাকা করে। জমিদারবাড়িটি রোববার পূর্ণদিবস এবং সোমবার অর্ধদিন বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলোর খোলা থাকে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

×