সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:২৪
স্পেন হতে 36 বাংলাদেশীকে ফেরত পাঠানোর নির্দেশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সকাল বেলা আমার ঘুম ভাঙলো স্পেনের সিউতা আশ্রয়কেন্দ্রের মিস কল পেয়ে। বার বার মিস কল, ভেবেছিলাম অফিসে গিয়ে ফোন করবো। কিন্তু আমাকে বাসা থেকেই ফোন করতে হলো। সংবাদ টি হলো স্পেনের সিউতা আশ্রয়কেন্দ্র হতে আজ স্পেনের স্থানীয় সময় সকাল 6 টায় 36 জনকে ধরে নিয়ে গেছে ইমিগ্রেশন পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকষ্মিক অভিযানে 36 জন অবৈধ ইমিগ্রেন্টকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিউতা আশ্রয় কেন্দ্র হতে এক একভু্ক্তভূগি চ্যানেল এসকে জানিয়েছেন আটককালে তাদের উপর শারীরীক নির্যাতন চালানো হয়েছে এবং জোর করে টিপসই নেয়া হয়েছে। আমাদের স্পেন সংবাদাতা জানিয়েছেন 36 জনই বাংলাদেশী। উল্লেখ্য গত দুই বছরে 326 জনের মধ্যে 68 জন স্পেন সরকারের কাছে রাজণৈতিক আশ্রয় চায়। অন্যরা অর্থনৈতিক সমস্যার কথা বলে আশ্রয় প্রার্থনা করে। স্পেন পুলিশ সবাইকে দেশে ফেরত পাঠানোর কথা বললেও বিভিন্ন মানবাধিকার সংস্থার আবেদনের প্রেক্ষিতে স্পেনে আবেদন করার শর্ত সাপেক্ষে স্পেনের বিভিন্ন শহরে ছেড়ে দেয়। তবে সিউতা কেন্দ্রে রাজনৈতিক আশ্রয় গ্রহন কারীদের পুলিশ তদন্ত শেষে দেশে কোন রাজণৈতিক সমস্যা না পাওয়ায় স্পেন সরকার ইমিগ্রেশন আইনের আওতায় আটককৃতদের দেশে পাঠানোর উদ্যোগ নেয়। এসকল অভিবাসী মরোক্কো হয়ে উপকুলীয় দ্বীপ সিউতায় আশ্রয় নিয়েছিলো। 68 জনের মধ্যে কিছু সংখ্যক ইউরোপের অন্যান্য দেশে পালিয়ে যাবার খবর মিলেছে । বাকী 48 জনের মধ্যে 36 জনকে আজ সকালে ফিউতা আশ্রয় কেন্দ্র হতে অন্ধকার সিউতার বন্দী শালায় নিয়ে যাওয়া হয়। একজন বন্দী জানান তাদের দুই একজন ছাড়া সকলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং নির্যাতন চালানো হয়েছে। এদের কয়েকজন মারাত্নক আহত হওয়ায় হাসপাতালে ও স্থানান্তর করা হয়েছে , এব্যাপারে বাংলাদেশের স্পেন দুতাবাসের ফাস্ট সেক্রেটারী তরিকুল ইসলাম জানান সরকারীভারে স্পেন সরকার আজ কোন কিছুই জানায়নি তবে কিছুদিন পূর্বে স্পেন সরকার বাংলাদেশ দূতাবাস হতে এই বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জেনে নেয়। বিষয়টি নিয়ে স্পেনের মানবাধিকার সংস্থা গুলো ক্ষতিগ্রস্থদের দেশে ফেরত না পাঠানোর ব্যপারে কাজ করে যাচ্ছে।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন
মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।