somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে চলছে থমথমে পরিস্থিতি : এই সময়ে কিছু সুবিধাবাদী প্রতারক চক্র চালাচ্ছে তাঁদের অভিযান : দেশে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করছে সেনাবাহিনীর সদস্যবৃন্দ

২৬ শে জানুয়ারি, ২০০৭ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দেশে চলছে থমথমে পরিস্থিতি। এবার মনে হচ্ছে ঠিক ঠিকই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করিয়েই ছাড়বে সেনাসদস্যসহ তত্ত্বাবধায়ক সরকার। তবে দেশের এই পরিস্থিতিতে কেমন আছে সাধারণ মানুষ? আসুন জানা যাক।

প্রথমেই মানুষের সুখের কথা। রাস্তাঘাটে দেড় দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে দশ বারো জন লোকের সঙ্গে কথা বললাম। তাঁরা সবাই খুশি দেশের উন্নতি দেখে। সবাই আশা করছেন পরবর্তী নির্বাচিত সরকার দেশে এমনই সুখময় পরিস্থিতি বজায় রাখবে। আওয়ামীলীগ বিএনপি নয়, তাঁরা চায় এমন কোন সরকার, যে দেশকে ভালোবাসবে, ক্ষমতাকে নয়। এমন কোন দল আছে যে দেশকে সত্যিকারর্থেই ভালোবাসে? যে দেশের উন্নতির জন্য সদা ব্যাকুল থাকে? এমন প্রশ্নের জবাবে একেকজনের উত্তর ছিল একেকরকম।

তবে সাধারণ মানুষ একটি কথা বলেছেন তা হলো, সেনাসদস্যের বাড়াবাড়ি। তাঁদের ভাষায়, সেনাবাহিনী লাইসেন্সবিহীন টিভি নিয়ে যাচ্ছে। অথচ বাস্তবতা ভিন্ন। মিরপুর থানায় যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয় এমন কোন অভিযোগ এখনও আসেনি। পত্রপত্রিকায় ও বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হচ্ছে এই প্রতারণার খবর "গুজব" নামে। বস্তুত: তা গুজব নয়। টিভি আসলেই হারিয়েছেন অনেক মানুষ। কিন্তু পত্রপত্রিকা ঘাঁটেন কয়জন মানুষ? তাঁরা তো আর জানতেন না যে, মন্ত্রণালয় থেকে এমন কোন নির্দেশ আসেনি। কিংবা, সেনাসদস্যরা টিভির লাইসেন্সও চেক করতে আসেনি। আসে এক প্রতারক দল। ঠিক আছে গেল এই ব্যাপার।

আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাসদস্যরা চালাচ্ছে দেশ পরিচ্ছন্নতার অভিযান! প্রথমে ফুটপাথ থেকে সকল হকারদেরকে তুলে দেওয়া হলো। রাস্তা হয়ে গেল ফকফকা, পরিষ্কার, অনেক বড়। না, রাস্তা বড় হয়ে যায়নি। রাস্তা সবসময়ই বড় ছিল। কিন্তু হকাররা তা দখল করে ছিল। তখনকার প্রতিক্রিয়ায় মানুষ খুবই খুশি ছিল। কিন্তু এখন? মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সাথে রয়েছে স্থায়ী ফলের বাজার। সেনাসদস্যরা তা কিভাবে উপড়ে দিয়েছে তা না দেখলে বলা অসম্ভব। দেখে আসুন না। এই ধরণের ঘটনায় অবশ্য কেউ কেউ ক্ষুব্ধ।

তবে তবুও মানুষ খুশী। দেশে এখন বিরাজ করছে এক শান্তিময় পরিস্থিতি। যা সচরাচর দেখা যায় না। আমাদের আশা, আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দ্বারা দেশে আসবে এক সত্যিকারের দেশপ্রেমী সরকার। যেই সরকার দেশে শান্তি বজায় রাখতে সক্ষম হবে। কিন্তু আসলেই কি এমন কোন দল বাংলাদেশে আছে? যে সত্যি সত্যিই দেশকে ভালোবাসে? ভালোবাসে দেশের মাটিকে? দেশের মানুষকে। এখানেও সেই সিইসি বিচারপতি মাহবুবুর রহমানের কথা, [গাঢ়] দেখা যাক কি হয়।[/গাঢ়]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×