আপনারা সবাই জানেন বাংলাদেশ জরুরী ক্ষমতা বিধিমালা মোতাবেক গণমাধ্যমকে উষ্কানীমূলক খবর প্রকাশের উপর বিধিনিষেধ আরোপিত হয়েছে। তবে বর্তমান বাংলাদেশে চলতে থাকা সমস্ত ঘটনাই উষ্কানীমূলক। এর জন্য সংবাদমাধ্যমগুলো প্রকাশের জন্য কোন খবর খুঁজে পাচ্ছেনা।
খেয়াল করে দেখুন, বিভিন্ন গণমাধ্যমগুলো দেশের কারফিউ পরিস্থিতি নিয়ে একই সংবাদ গতকাল থেকে প্রচার করে আসছে। শুধুমাত্র দু'একটা বাড়তি সংবাদ যেমন, কারফিউ শিথিলের সময় জনগণের ব্যস্ততা ইত্যাদি লেটেস্ট নিউজ হিসেবে প্রচারিত হচ্ছে।
তবে এই বিধিনিষেধ দেশের আভ্যন্তরীণ সমস্ত গণমাধ্যম বা সংবাদ সংস্থার উপর প্রযোজ্য হলেও বহির্বিশ্বের কোন সংস্থার উপরই তা প্রযোজ্য হতে পারে না। তাই বহির্বিশ্বের বাংলাদেশ প্রতিনিধিরা প্রচার করছেন সঠিক সংবাদ, সময়মতো।
প্রতিদিন রাতে আপনি বিবিসি বাংলার সংবাদ শুনুন। তাহলেই বুঝতে পারবেন আপনি কত চাঞ্চল্যকর খবর থেকে বঞ্চিত।
অথবা এই লিংকটিও ট্রাই করে দেখতে পারেন।
উপরোক্ত লিংকটি ব্রাউজের জন্য বাংলা ফন্ট কনফিগার করা ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের প্রয়োজন পড়বে।
আলোচিত ব্লগ
গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

নীল ড্রামের রহস্য

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।