বিরোধী দলের নেত্রী বলেছেন- সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে নয়।
প্রধানমন্ত্রী বলেছেন- সাপ নিয়ে খেলবেন না-- ওঝা মরে সাপের কামড়েই।
কথা আর পিঠে আরেক কথা এ নিয়ে জাতীয় বিতর্ক ভালই হচ্ছে। রাজনীতিকদের ভাষন কি কেবল বিতর্ক প্রতিযোগিতা? যুক্তির বিপরীতে যুক্তি? তর্কের জন্য তর্ক? আর এই তর্ক বিতর্কে কি কারো ভোট বাড়ে না অপরকে কাবু করা যায়। আমাদের দেশে কূট তর্কের সৈনিক অনেকে আছেন। ঝামটা মারা কথা কিভাবে বলা যায় সে ট্রেনিং সবারই আছে। শুধু এই সব ফাউল প্যাচালের কোনো দরকার আছে। কে কি করতে পারে সেটা করে দেখালেই হয়। বিএনপি বলুক তারা যুদ্ধাপরাধের স্বচ্ছ বিচার করবে- এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো তা আটকে রাখবে না। তারা বলুক ক্ষমতায় গেলে পদ্মা সেতু বানানোর যে প্রতিশ্রুতি দিয়েছে তেমনি ভাবে গ্যাস তেলের দাম বাড়াবে না। তাহলেই তো ল্যাঠা চুকে যায়।
আর আওয়ামী লীগ বলুক আগামী মেয়াদে তারা কি করবে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যেগুলো করার কথা ছিল তা কেন করতে পারে নাই। এর দায় দায়িত্ব স্বীকার করুক এবং জনগণকে বলুক-- তাদের প্রতিম্রুতির কথা। তখন দেখা যাবে জনগণ কি করে? (অবশ্য জনগণের উপর আস্থা রাখাও খুব কষ্ট)।
আমার কথা:::
সাপ নিয়ে টানাটানি করবেন না
সাপের কামড়ে কেবল ওঝাই মরে না- আরো কেউ মরে---
আসুন নিজেদের বাঁচাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




