বাংলাদেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে। গ্রামে গঞ্জে, শহরে জনপদে হঠাৎ করেই যেন রেপের প্রভাব বেড়েছে। কিংবা এমনো হতে পারে আগে রেপ এর সংবাদ মানুষ লুকিয়ে রাখতো এখন তা বেশি করে প্রকাশ হচ্ছে। নারী শিশু ধর্ষণ একটি গুরুতর অপরাধ। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়ার পরও এই অপরাধ কমছে না। অনেকে বলেন শরীয়তী ব্যবস্থা চালু করলে এটা কমবে। কিন্তু প্রমাণের অভাবে সেটা করেও লাভ হয় না। পাকিস্তানে ধর্ষকের শাস্তি হয় ঠিকই কিন্তু ধর্ষিতাকেও কম হেনস্থা করা হয় না। তাদের সামাজিক মর্যাদা ভুলুণ্ঠিত করতে সচেষ্ট থাকে সবাই।
মধ্যপ্রাচ্যে বা ইরান সৌদীতে ধর্ষনের জন্য শিরচ্ছেদ এর বিধান আছে। বছরে দু চারটা শিরচ্ছেদের ঘটনাও ঘটে কিন্তু সেখানেও ধর্ষণ আছে। ধর্ষন আছে বলেই তো শিরচ্ছেদ হয়।
মানুষের মনোজগতকে উন্নত করতে না পারলে এটা বন্ধ হবে না। উগ্র গোষ্ঠী ধর্মান্ধতাতর জন্য প্রগতিশীলতাকে দায়ী করেন। কিন্তু এটা ভেবে দেখেন না মাদ্রাসার শিক্ষকরাও এ কাজে নেহায়েত অপটু নয়। ধর্মীয় বিধান যাদের প্রতিষ্ঠিত করার কথা সেই মাদ্রাসা শিক্ষকেদের কেউ কেউ একাজে জড়িত। আবার প্রগতিশীল ব্যক্তিরাও কম যান না।
মনোজগত উন্নত না হলে ধর্ষণ কমবে না। সেটা ধর্ম, শিক্ষা, এবং পারিবারিক আচার অনুশীলনের মধ্য দিয়েই অর্জন করতে হবে।
তবে ধর্ষণ কি কেবল নারী বা শিশুরাই হচ্ছে?
ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে স্বাধীনতা যুদ্ধে নারীদের মালে গণিমত হিসেবে ফতোয়া দিয়েছে। স্বাধীনতার পর একদল স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করে স্বাধীনতাকে ধর্ষণ করেছে। রাজনীতিকরা ধর্ষণ করছে দেশকে। ব্যবসায়ীরা ধর্ষণ করছে দেশের অর্থনীতিকে। শিক্ষক রেপ করছে শিক্ষা ব্যবস্থাকে। ক্ষমতাবানরা প্রতিদিন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ধর্ষিতা বানিয়েছে।
এর বিচার কে করবে?
আমরা সকল ধর্ষণের বিচার চাই। দেশকে, দেশের মানুষকে, মুকিতযুদ্ধকে, ধর্মকে এবং ব্যক্তি পর্যায় নারী শিশুকে যারা ধর্ষণ করছে তাদের সবার বিচার চাই।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



