ফেব্রুয়ারি ৮ তারিখ ছিল প্রপোজ ডে, সবাই যার যার ভাললাগার মানুষটিকে প্রপোজ দিয়েছিল ঐদিন। কেউ বা ঠাশ করে থাপ্পর খেয়েছে আবার কেউবা পরের দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছিল । ঐদিনে আমিও কত্তগুলা প্রপোজ পেয়েছি
যেমন -
নং ১. বাসে এক মেয়ে উঠলো এবং সবার সামনে প্রপোজ করে বসল । আমি তো তার কথা শুনে হতবাক ।
নং ২. সব্জির বাজারে গিয়েছিলাম মার সাথে বাজার করার জন্য । তখন আম্মুর সামনে এক সব্জিওয়ালি মহিলা আমাকে প্রপোজ করল, তাঁর প্রপোজাল শুনে আমাকে হাঁ বলতেই হল ।
নং ৩. ফেচবুকে ঢুকলাম । আমার ওয়ালে তাকালাম । একটি লেখা দেখে আমার পিলে চমকে গেল ।
এই ছিল আমার প্রপোজের লিস্ট । আশা করি আগামী বছরেও এই ধারা অব্যাহত থাকবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



