somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় আফগান হায় আফগান

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাঁড়ি টুপি থাকলেই তাদের বিরুদ্ধে কথা বলা আপনাদের জন্য এতো কঠিন হয়ে যায় কেন? ইসলাম শব্দটা ব্যবহার করলেই আপনাদের কেন মনে সব কিছু জায়েজ হয়ে গেছে?

এই একই ভয়ে বহু বছর সৌদির গোলামি করেছেন। আপনাদের মনে হতো সৌদিকে গালি দেওয়া আর ইসলামকে গালি দেওয়া একই। জোর করে বুঝানো হয়েছে আপনাদের, তা না হলে সৌদি প্রিন্সকেও আপনারা ইসলামের রক্ষক বলে মেনে নিতেন।
আপনাদের ধর্ম বিশ্বাস এতো সস্তা কেন? সবার মধ্যে নূরানী চেহারা দেখতে পান কেন?

একটা গুগল করলেই তো জেনে নিতে পারেন এই তালেবানদের কারা, কেন বানিয়েছে। বছরের পর বছর স্লো পয়জনিং করে একটা পুরো পুরুষ গোষ্ঠিকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আল কায়েদা, আইএসাইএস ছিলো ধরতে গেলে একটা টর্পেডো, তালেবানরা হয়ে উঠেছে তাদের পলিটিকাল পারমাণবিক অস্ত্র।
সারা বিশ্ব যেন এক নামে একটা নির্দিষ্ট ধর্মকে হেইট করে সেই ওয়েপন তৈরি করা হয়েছে। বছরের পর বছর আঙ্গুল তুলে যেন তারা বলতে পারে, 'এই যে, এই হলো তোমাদের শান্তির ধর্ম।'

তা আপনাদের এই ইসলামের ঝান্ডা বাহকেরা কিছুদিন আগে চীনে গিয়ে কেন উইঘুর নিয়ে মিমাংশা করে আসলো ইসলামের বর্তমান শত্রু চীনের সাথে? কোরান যারা পাল্টে দিতে চায় তাদের সাথেই প্রথমে টেবিলে বসলো কেন? মার্কিন মুল্লুকের মতো শক্ত পরাশক্তির সাথে বছরের পর বছর যুক্ষ চালিয়ে যেতে পারলো, আর বর্ডারের ভয়ে চীনকে চুমু দিয়ে আসলো ধর্ম রক্ষকেরা!

কেয়ামতের দিন মুখ লুকাবেন কোথায় যখন দেখবেন আপনার এই ধর্মীয় নেতারা আসলে ওয়েস্টার্ন প্রোপাগান্ডার ফসল? চোখের সামনে সব প্রমাণ থাকার পরেও যখন সস্তায় বেহেশ্ত লাভের আশায়, একাল-সেকাল সব সময় ইমাম মেহেদীর ফেইক বাহীনিকে বাইয়্যাহ দিতে চান, তখনই বুঝা যায় আপনার ধর্ম বিশ্বাস কতোটা হিপোক্রেসিতে ভরপুর, আর আল্লাহ হিপোক্রেটদের কতোটা ঘৃণা করে সেইটা ঢুলে ঢুলে না বুঝে কুরআন না পড়ে, অর্থ সহ বুঝে পড়লে এতোদিনে জেনে যেতেন।

মাঝ দিয়ে মারা খেল আফগানরা, শেকল খুলে খাঁচায় গিয়ে ঢুকলো।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×