somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হা হা বিজ্ঞান

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশ্চিতভাবে বলতে পারি বিজ্ঞানীরা যদি সমীকরনীয় পদ্ধতি ত্যাগ করে বিজ্ঞানকে সাধারণ ভাষায় গল্পের মত প্রকাশ করতেন তাহলে জন্মের পর থেকেই একজন শিশু ঠাকুরমার ঝুলি রেখে বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করত।

আইনস্টাইনের E=MC^2 একটি সমীকরণ যা দুনিয়া কাপিয়ে দিয়েছে বিশেষ করে হিরোশিমা নাগাসাকিকে। এই সমীকরণ বুঝতে গিয়ে আমার মাথার চুল কালো থেকে রূপান্তরিত হতে হতে লালচে এরপর সাদা রং ধারন করেছে।। কিসব উলটা পালটা চিহ্ন দিয়ে এসব বুঝিয়েছিলেন শুধু আইনস্টাইন মহাশয় জানেন। আমি এখনো এই সমীকরণ বুঝতে সক্ষম হইনি ।।। কোনো এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এই সমীকরণ দ্বারা কি বুঝায় ।
তিনি ৩২ টা দাত বাইরে এনে হাসলেন আর বললেন, আরে এইটা যদি না বুঝো তাহলে HSC পাশ করলা কেমনে? এইটা তো খুবই সহজ , E হচ্ছে শক্তি , m হচ্ছে ভর আর c হচ্ছে আলোর গতি ।। পানির মত সহজ।

আমিতো অবাক হয়ে গেলাম। সমীকরণটা এত্ত সহজ আর আমি কিনা এতদিন ধরে নিজের চুল সাদা করে চলেছি। নাহ , লজ্জায় এখন মুখ ঢাকি কি দিয়ে।।

অপরাধীর মত জিজ্ঞেস করলাম ভাই, আরেকটু বুঝিয়ে বলবেন ??

আবার তিনি দাতা বের করে বললেন, ভর যত হবে তার সাথে দুইবার আলোর গতি গুন দিলে শক্তির মান পাবে। ধরে নিতে পারো যে ভর বাড়লে শক্তি বাড়বে।।

তখন গিয়ে মাথায় ঢুকলো আরেহ এইটা তো এত্ত সহজ একটা সমীকরণ। আইনস্টাইন মহাশয় তো মহাবোকা । মোটা মানুষের শক্তি বেশী হবে এইটা বুঝাতে কিসব ভর আর আলুর বেগ নিয়ে আসতে হয় নাকি??
আসলে বিজ্ঞানী গুলার মাথায় গোবর ভরা থাকে। একবার নাকি বিজ্ঞানীর কুকুর মা হয়েছে। এখন কুকুরের আর কুকুরের বাচ্চার জন্য ঘর বানাতে রাজমিস্ত্রির কাছে গেলেন বিজ্ঞানী। রাজমিস্ত্রি যখন ঘরের আকৃতি জানতে চাইলো।

বিজ্ঞানী বললেন, “ কুকুরের জন্য ঘর বানানো । ঘর হবে মোটামুটি আকারে। একটা বড় দরজা আরেকটা ছোট দরজা দিবেন। ”
রাজমিস্ত্রি আগ্রহ নিয়া বললেন, “ বড় দরজা বুঝিলুম বড় কুকুরীর জন্য। ছোট দরজা কার জন্য?”

বিজ্ঞানী বললেন, “ আরে মিয়া গাধা, সহজ সমীকরণ বুঝনা নাকি ? ছোট বাচ্চা গুলার জন্য ।।”

কথা শোনে রাজমিস্ত্রি আর আমি দুইজনই হা হয়ে বসে রইলাম। ব্যাটায় বলে কি !! ছোট কুকুর ঢুকার জন্য ছোট দরজার দরকার হয় ???!! এত কম বুদ্ধি নিয়ে মিয়া তুমি বিজ্ঞানী হয়েছ ?? ব্যাটা ভণ্ডামির জায়গা পাওনা আবার E=mc^2 লিখে ছাত্রদের মাথা খারাপ করার চেষ্টা? তুমি তো দেখি অনেক বড় ষড়যন্ত্রকারী।:3

মিয়া ভর বেশি হইলে শক্তি তো এমনিই বেশি থাকে এইটা আবার গণিত দিয়া প্যাচাইবার কি হইল ??? মোটা মানুষের সাথে চিকন মানুষ কখনো পারে নাকি ?? আবার সাথে যোগ কইরা দিছে আলুর বেগ। আরে ব্যাটা , শরীরে আলু ছুইড়া মারলে তো ব্যাথা পাইবই। এখন আলুর ওজন যদি ১ কেজির বদলে ২ কেজি হয় তাইলে তো আরো বেশি ব্যথা পাইবো এইডা বুঝাইতে কি গণিত আর পদার্থ বিজ্ঞান লাগে? বিজ্ঞানী হইয়া যতসব ভণ্ডামি করো আরকি , হুহ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×