somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তীর্যক নীল
ভালবাসি মা, মাটি, দেশকে। ভালবাসি দেশের মাটির সাথে মিশে থাকা খেটে খাওয়া মানুষগুলোকে যারা মাটির বুক চিড়ে, মাথার ঘাম মাটিতে মিশিয়ে সোনা ফলান, বিদেশ থেকে কষ্টিার্জিত অর্থ বৈধভাবে দেশে পাঠান আর পোশাক শিল্পকে শিল্প হিসেবে বিশ্বে পরিচিতি ঘটান।nnnঘৃনা করি; ঐসব

নববর্ষে দাবী দাওয়া/ চাওয়া পাওয়া

১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওগো দয়াময় পরমেশ্মর, নতুন বছরের ছোটখাটো পাওনাগন্ডাগুলোর একটা পুঁচকে লিস্টি শুনে রাখো -

১। শর্ট ডলার - লং ক্রুড পেয়ার ট্রেড করে যেন অন্ততঃ এক মিলিয়ন ইউরো (পোস্ট ট্যাক্স) লাভ করতে পারি। এক মিলিয়ন ইউ এস ডলার হলে টেনেটুনে চালিয়ে নেবো 'খন, তবে সেক্ষেত্রে এমন একটা ব্যাঙ্ক বলে দিও যারা আগামী কয়েক বছরে ডাব্বা মারবে না।

২। যেন জ্যৈষ্ঠে ফিজি, ভাদ্রে মালয়েশিয়া, অগ্রাণে অস্ট্রিয়া এবং ফাল্গুনে নিউ ইয়র্কে ছুটি কাটাতে পারি।

৩। যেন ড্রু ব্যারিমোরের সঙ্গে কুইকস্টেপ, ক্যামিলা ফিনের সঙ্গে সাম্বা, বিদ্যা বালানের সঙ্গে চা-চা এবং কেটরিনার সঙ্গে বলিউডি ধক্ধক্ নাচতে পারি। আরো দেখো যেন আমার সঙ্গে নাচার সময়েই কেটরিনার ওয়ার্ডরোব ম্যালফাঙ্কশন করে। প্রমিনাড ওয়াকের সময়ে ড্রু-কে ল্যাং মারা-টা না হয় কষ্ট করে নিজেই করে নেবো'খন।

৪। যেন ফ্রেঞ্চে বোদ্লেয়্যা, জার্মানে গ্যোটে, উর্দুতে গালিব আর সংস্কৃতে ভাস পড়ে সময় কাটাতে পারি। ভাষাগুলো যেন মাথার মধ্যে আপনি আপনি বাংলা হয়ে যায়।

৫। যেন এবছর আমার লেখা ৬টা বেস্ট-সেলিং নভেল, ৪টে কেউ-বোঝে-না-এমন-আঁতেল প্রবন্ধ সঙ্কলন আর দু ভল্যুম আত্মজীবনী প্রকাশিত হয়। আর গোটা ১২ রেফারীড জার্নাল পাব্লিকেশন। এগুলো সবই যেন ভুতে লিখে দেয়। ও হ্যাঁ, খান তিনেক কবিতা-লেখার-প্রাইজও জুটিয়ে দিয়ো।

৬। সারা বছর দুবেলা সওয়াইন-৫-কোর্স গিলেও যেন এবছরে আমার ওজন ১২ কেজি কমে যায়। আমি না হয় রোজ পিক টাইমে জিমে গিয়ে ১৫ মিনিট প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকবো 'খন।

৭। এবছর যেন সব্যসাচী আর ডোনাটেলা ভার্সাচে আমাকে ওদের মেন্স লাইন এন্ডোর্স করার জন্য খুব ঝুলোঝুলি করে। এবছরেই যেন ভিভিড আমাকে নায়ক হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করায়।

৮। এবছর যেন আমার অ্যাপার্টমেন্টের দাম রিয়্যাল এস্টেট কম্পানীর দামের চেয়ে বেশী না হয় আর গাড়ি কিনলে যেন ডেট্রয়েটের ১০ হাজার সাদা চামড়ার বুড়োকে ফ্রিতে না সঙ্গে নিতে হয়।

৯। এবছর যেন আমার বসের বৌ, তার বসের বৌ, তার বসের দুই ডায়রেক্ট রিপোর্টি, বাংলা সিরিয়ালের একজন প্রতিশ্রুতিমানা সহনায়িকা এবং সিনেমার একজন অস্তায়মানা চরিত্রাভিনেত্রী, বম্বের একজন ডাস্কি ভ্যাম্প আর ওপাড়ার মধু ডাক্তারের ছোটো মেয়ে মৌমিতা - সব্বাই আমার প্রেমে একেবারে হাবুডুবু খায়।

........................................

ধুস শালা, কি যে বাজে বকি -

হে দয়াময়, দেখো যেন এবছর ১২ মাস-ই আমার আর সবার মত চাকরি বজায় থাকে, মাইনে যেন না কমে।
আর এর সঙ্গে যদি প্রতি সপ্তাহে ২-৩ বেলা মাছের ঝোল জুটিয়ে দাও, বিশ্বাস করো মহামতি, কোন কিছু নেই নেই করে একদম মন খারাপ করব না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×