somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহিমা চৌধুরী - পর্ব-৩

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাহিমা চৌধুরী অফিসে কাজ করছেন। এমন সময় ফোন এল।
তিনি ফোন তুলে
হ্যাঁ। বল।
দোশত। আমি স্ক্রিপ্টটা পড়েছি। কাহিনী ভালো। তবে ব্যবসায়িকভাবে এসব ছবি হিট করে না। একটু বিনোদনধর্মী মারপিট না থাকলে ছবি ব্যবসা করে না। ছেলেটা ভালো লিখে। ওকে একটু পরামর্শ দিস। আর এটা নিয়ে ছবি এই মুহূর্তে করা সম্ভব নয়। সরি। তুই বলেই আমি ভেবেছি। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আমার পর পর দুইটা ছবিই ফ্লপ। এবার ভালো একটা কাহিনী নিতে হবে।
ওকে ঠিক আছে। সমস্যা নেই। তুই তোর কাজ চালিয়ে যা।

মাহিমা চৌধুরী অমিতকে সব ব্যাপার বলল। অমিতের চেহারাটা অন্যরকম হতাশায় আক্রান্ত হল। আমি কী করব ভেবে পাচ্ছি না। প্রায় সব জায়গায় নক করা হয়ে গেলো। এতবার আশা ভেঙ্গে গেল। আর কী করব ভেবে পাচ্ছি না।
তুমি ছবিটা করতেই চাও?
এটা আপনাকে বোঝানো যাবে না। আমি ছবিটা করতে কত আগ্রহী। তো থ্যাঙ্কস যা করেছেন তা ভুলব না।
পড়ালেখা শেষ করো। ভালো জবে ঢুকো। তখন ছবি করিও।
আমি পড়াশুনা ছেড়ে দিয়েছি অনেক আগে থেকে। রাইটার হবো। ফিল্ম মেকার হবো। এসবের জন্য জীবনটাকে অন্য দিকে নিয়েছি।
আশ্চর্য তো। লেখাপড়া ছেড়েছ কেন? তুমি এই ভুল করেছ কেন?
লিখব বলে। পড়াশুনা করব বলে।
লেখালেখি পরে করা যাবে। তুমি আগে পড়ালেখা শেষ করো। এই ভুল করো না।
এটা আমার কাছে ভুল নয়। আমি আমার কাজের জন্য এটাকে সঠিক মনে করেছি। তাই করেছি। আমি ফিল্ম মেকার হবো।
এমন সময় বৃষ্টি এল।
গাড়ির মধ্যে এসো।
মাহিমা চৌধুরী ও অমিত গাড়ির মধ্যে বসল।
এটা তুমি ভুল করছ।
ভুল করেও যে শান্তি পাচ্ছি ম্যাম।
তাই। আমি প্রথম দেখাতেই বুঝেছি তুমি অন্যরকম। একটা স্পিরিট। সাহসী। ফিলোসফিক্যাল। আমার কেমন জানি ভালো লাগছে তোমাকে।
ভালো লাগাটাকে ভয় করি। কারণ আমাকে সবাই ছেড়ে চলে যায়। যদিও প্রথমে তাদের ভালো লাগে।
তোমার গার্ল ফ্রেন্ড আছে?
না। আমি উদাসীন। আসলে মেয়েরা যেভাবে ছেলেদের চাই আমি সেরকম ছেলে হতে পারিনি। তাতে আমার কোনো আক্ষেপ নেই। একাকী চলতে ভালো লাগে আমার।
মাহিমা চৌধুরী হাসছেন ঠোঁট টিপে। আমি জানি না তোমার সাথে আমার রিলেশান কেমন হবে? তবে তোমাকে ভালো লাগছে সত্যিই ভালো লাগছে।
এবার অমিত হাসল।
আমারও ভালো লাগে খুব আপনাকে। কাছে এলে কষ্ট হালকা হয়ে যায়।
তুমি আসবে আমার কাছে। তোমার যখন মন চাই চলে আসবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×