somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহিমা চৌধুরীঃ পর্ব ৪

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর রাত। মাহিমা চৌধুরী শুয়ে আছেন। তার চোখে অমিতের ছবি ভাসছে। অমিত হসিছে, কথা বলছে, হাত নাড়াচ্ছে, হতাশ হচ্ছে, ভেঙ্গে পড়ছে। আমি উদাসীন। আসলে মেয়েরা যেভাবে ছেলেদের চায় সেরকম ছেলে হতে পারিনি। তাতে আমার কোনো আক্ষেপ নেই। একাকী চলতেও ভালো লাগে আমার।
বারবার তিনি অমিতের কথাটা স্মরণ করছিলেন। অমিতের কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলেন। কোনো এক গহীন বনের মধ্যে অমিত ও তিনি হাঁটছেন। অমিতকে চুম্বন করছেন। ঘুম ভেঙ্গে গেল। স্বপ্নও ভাঙ্গল। এই আমি কী স্বপ্ন দেখছি! মাথায় এসব চিন্তা ঘুরছে কেন? বিছানা থেকে উঠে পানি খেলেন।
আবার শুয়ে গেলেন। ঘুমানোর চেষ্টা করলেন। কিন্তু ঘুম আর এল না। চেহারায় একটা বন্য আভা ভেসে উঠল। মনে করছিলেন তার বিয়ের দিনের কথা। কত ধূমধাম, গান বাজনা, কত মানুষ, কত হাসিমাখা মুখ, মধুময় রাত, বিয়ের পর স্বামীর সাথে ঘুরে বেড়ানো, আর অনেককিছু।

অমিত বাসে চড়ে আছে। বিকেলবেলা। সে আজকে নতুন একটা পোডাক্টশন হাউজে দেখা করতে এসেছে। ইনটারকম প্রোডাকশান হাউজ। এখানে আসতে তাকে কত স্ট্রং লবিং করতে হয়েছে সেটা শুধু সে-ই জানে। জগতটা চলছে লবিংয়ের ওপর।
মহাপরিচালক ছবির কাহিনী পড়ছেন। ছবির কাহিনী পছন্দ হচ্ছে না তা চেহারা দেখেই বোঝা যাচ্ছে।
একটা বিরক্তি নিয়ে বললেন, না। আরো ভালো কাহিনী ুলিখতে হবে। একটা ঘটনার মধ্যে চরম নাটকীয়তা থাকতে হবে। তোমার ছবি দর্শক দুই-আড়াই ঘন্টা দেখবে। এমনি এমনি দেখবে? দর্শক ধরে রাখতে হবে। তুমি যে স্ক্রিপ্ট লিখেছ এটা দর্শক ধরে রাখার মতো স্ক্রিপ্ট না। ফিল্ম স্ক্রিপ্টে দুই দিক হতে চরিত্র তৈরি করতে হবে। ভালো চরিত্র তৈরি করতে হবে আর অন্যদিকে মন্দ চরিত্র। তারপর স্রষ্টার খেলার মতো ভালো-মন্দ নিয়ে খেলতে হয়। স্ক্রিপ্ট এভাবে তৈরি করতে হয়। লেখার হাত আছে। আরো অনুশীলন করতে হবে। শট ডিভিশনগুলো আরো লজিক্যাল হতে হবে। কোথায় কাট করতে হবে বুঝতে হবে। সেটা যদি না বুঝলে ভালো ছবি করা সম্ভব নয়।
স্যার, একটু দয়া করে...
আরে বাবা, এটা দয়া করার বিষয় নয়। যোগ্যতা দিয়ে সবকিছু ছিনিয়ে নিতে হবে। তুমি ভালো ছবি করলে এটা আমাদের লাভ। তোমার যোগ্যতাকে অস্বীকার করে আমাদের কোনো লাভ নেই। আরো পড়াশুনা করে ভালো কাহিনী তৈরি করো। ছবির জন্য কাহিনী লেখা খুবই ভালো কাজ। ভালো কাহিনীর প্রয়োজন আছে।

অমিত মন খারাপ করে চলে আসছিল। ব্যস্ততম রাস্তায় উদাসীনভাবে হাঁটছিল।
দূরের একটা জুয়েলারীর দোকানে মাহিমা চৌধুরীকে দেখল। খুব মনোযোগ সহকারে একটা জুয়েল হাতে নিয়ে লক্ষ করছে। অমিত আস্তে আস্তে এগিয়ে গেল। মাহিমা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়াল।
মাহিমা চৌধুরী তাকে খেয়াল করেননি। পাশে নিরবে দাঁড়িয়ে রইল অমিত।
হঠাৎ অমিতকে দেখে হালকা হেসে উঠলেন।
তুমি?
অমিত নিরবে চেয়েই রইল।
মন খারাপ কেন? কোথায় গিয়েছিলে?
প্রোডাক্টশন হাউজে।
তারা তোমাকে আশা দিতে পারেনি। তাই মন খারাপ?
কিছুটা।
কোনো কাজ আছে তোমার?
না। কোনো কাজ নেই।
তাহলে আমার সাথে চলো। আরো মার্কেট করতে হবে।
শাড়ির দোকানে এসে বিভিন্ন শাড়ি পছন্দ করছেন মাহিমা চৌধুরী। অনেকক্ষণ পর
একটা শাড়ি পছন্দ করেন।
এটা তোমার ভালো লাগছে?
হ্যাঁ। ভালো লাগছে।
অমিতের পছন্দ করা শাড়িটা নিল। চলো এখন ফেরা যাক।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×