বন্ধুর প্রতি সমবেদনা প্রকাশ করছিঃ
ইংলিশ ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যারয়। সৈয়দ মনজুরুল ইসলাম, ফখরুল আলম, তাহমিনা আহমেদ, খন্দকার আশরাফ হোসেনদের ডিপার্টমেন্ট। এই জায়গায় উনারা শিক্ষকতা করেন। কেউ কেউ চিনবেন। মনজুরুল স্যারকে তো সবাই চেনবেন। উনি দেশের বড় বড় বুদ্ধিজীবীদের একজন। সপ্তাহে সাতদিনের পাঁচদিনেই উনার ঘরে চ্যানেলের লোকজন ঘোরাঘুরি করে মন্তব্য নেওয়ার জন্য।
হ্যাঁ, আমি ইংলিশ ডিপার্টমেন্টের কথা বলছি। আমি ঐ ডিপার্টমেন্টের ছাত্র। তাই অনেককিছুই জানি। তারা কত বড় মাপের বুদ্ধিজীবী। হয়তো আমার জানাটা দেশের লোকজন না জানতে পারে।
কয়েকদিন আগে আমাদের অনার্স রেজাল্ট বের হল। রেজাল্ট বের হওয়ার আগেই আমরা মোটামুটি জানি এবার ফার্স্ট হবে শেহরিন। আমার বান্ধবী। অথচ অনার্সের আটটি সেমিস্টারের মধ্যে গত সাতটি সেমিস্টারে ডিপার্টমেন্ট ফার্স্ট ছিল জয়নুল আবেদীন দ্বীপ। সেও আমার বন্ধু।
দ্বীপ ও শেহরিনের মেধা নিয়ে শুধু একটাই কথা বলব। জয়নুল জাত মেধাবী। আর শেহরিন প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী। একজন মেসি আরেকজন ক্রিশ্চিয়ানো রোনালদো। আমাদের ডিপার্টমেন্টে ব্যালন ডি আর জিতেছে মেসি নয় রোনালদো।
গত সাত সেমিস্টারের ফার্স্ট বয় অষ্টম সেমিস্টারে এসে হয়ে গেল ডিপার্টমেন্ট থার্ড। আসুন, আমরা দ্বীপের প্রতি সমবেদনা জানাই। তার পরিবার গরিব। বহুকষ্টে সে তার লেখাপড়া চালায়।
আমি সামহোয়ারে কালকে একটা পোস্ট দিয়েছিলাম ‘গণতন্ত্র ফর বাংলাদেশ।’ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিডিয়া জগতের লোকজনের আদর্শ নিয়ে কথা বলেছি। আদর্শটা এখন খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
দ্বীপের ফাইনাল সেমিস্টারে ডিপার্টমেন্ট থার্ড বনে যাওয়াই প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ আর জাত মেধাবীদের জায়গা নয়।
আসুন, আরেকবার আমরা দ্বীপের প্রতি সমবেদনা আনাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



