somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহিমা চৌধুরী পর্ব ৬

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা। অমিতের ঘুম ভাঙ্গল। বিছানার অন্যরকম সেন্ট। তার নাকে লাগল।
চারিদিকে তাকিয়ে সে বুঝল এটা হল নয়। এটা ম্যামের রুম। অমিত উঠে রান্নাঘরের দিকে এল। মাহিমা চৌধুরী রান্না করছিল।
কী হিরো ঘুম ভাঙলো?
সরি। আমি আসলে রাতে একটু...
তুমি মদ খাও জানতাম না তো?
কী করব খুব কষ্ট পেলে এছাড়া আর ভালো জিনিস নেই। আমি আত্মহত্যা করতে পারব না। তাই মদ খেয়ে নেশা করে সারারাত না ঘুমিয়ে চেষ্টা করি শরীরে বড় একটা রোগ বাঁধাবার। এভাবে আর বাঁচতে চাই না।
মাহিমা চৌধুরী এবার কেমন জানি অন্যরকম একটা ধাক্কা খেলো। তিনি যেন অন্য অমিতকে দেখছে।
স্নান করবে?
না। হলে গিয়ে করব।
অমিত বেরিয়ে যাচ্ছে। মাহিমা চৌধুরী তার হাত ধরে
স্নান করে নাস্তা করে যাও।
না। আমি হলে গিয়ে নাস্তা করব।
মাহিমা চৌধুরী নিরবে তাকিয়ে রইলেন। কিছুই বললেন না।

মাহিমা চৌধুরী তার দাদার বাড়ি এসেছেন। একাকী বাড়ি।
কয়েকজন চাকর ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না।
মািল দাস বলল, দিদি আসুন।
কেমন আছিস তোরা?
আছি।

রাতে মাহিমা চৌধুরী বই পড়ছিলেন। মালি দাস এল।
কী খবর?
দিদি একটা কথা বলি। শুনেন না তো?
কী কথা?
বলি কী যে ঐ পশ্চিমের বাগানটাতেই আপনি পঞ্চাশ লাখ পেতে পারেন। কত ক্রেতা ঘুরে যায়। অথচ দুটো বাগানে তারা আপনাকে পঞ্চাশ লাখ দেয়।
ও কথা বলিস না। ওরা আমার দেশের লোক। বাইরের লোক বেশি দিলেও নেব না। আমার এত টাকার কী দরকার? যা পাই এতেই তো আচ্ছা।

গাড়ি চলছে। ঢাকায় এল মাহিমা চৌধুরী। তার বাড়ি এল।
অমিত ও মাহিমা চৌধুরী বসে আছে।
কেমন লাগল?
ভালো। তোমাকেই ফিল করছিলাম।
খুব বিরক্ত হতেন মনে হয়। আমি ঘন ঘন ফোন দিতাম।
না। মোটেও না। তুমি বিরক্ত করলে আমার ভালোই লাগে।
ম্যাম।
বলো।
আপনার মতো আরো কয়েকজন থাকলে পৃথিবীতে দুঃখ থাকত না। আপনাদের প্রজন্ম থেকে আমরা দূরে থাকি। আমরা ভুল করি। আপনাদের কাছে থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। পাওয়ার আছে।

রাতে ভাবছে মাহিমা চৌধুরী। ভাবনার পর ভাবনা।

আতিয়ার রহমান বসে আছে। মাহিমা চৌধুরী আসছে।
কীরে, এত সকালে, অফিস যাসনি?
অফিস থেকেই এলাম।
কী ব্যাপার?
অমিত...
অমিত । ও ঐ স্ক্রিপ্ট রাইটার। কী হয়েছে?
ঐ ছবিটাতে আমি প্রডিউস করব। তুই সহযোগিতা কর।
তাই নাকি? খুব ভালো কথা। তোর এত টাকা। তোর এই লাইনে আসা উচিত।
ছেলেটা ট্যালেন্ট। ওকে ফিল্ম মেকার হতে সহযোগিতা করা উিচত।
ওর কাহিনী খুব ভালো। এসব ছবি ফ্লপ হলেও এসব ছবিরও প্রয়োজন আছে। আস্তে আস্তে জনগণকে এসব ছবির প্রতি ইন্টারেস্টেড করে তুললে দেশ-জাতি অনেক এগিয়ে যাবে। আমরা আসলে বিজনেসের কারণে এটাকে ওভারকাম করতে পারি না। তুই সহেযািগতার হাত বাড়ািচ্ছস । খুবই ভালো পদক্ষেপ।
তো ওকে ভালো টেকনিক্যাল সাপোর্ট দিস। আর আমি ওর ছবির প্রডিউসার। এটা তাকে জানানোর প্রয়োজন নেই। সে জানবে। তুই ই তার প্রডিউসার।
আচ্ছা। আচ্ছা।

আতিয়ার রহমান ফোন দিল অমিতকে। অমিত তখন পড়ছিল
স্যার। আপনি ভালো আছেন?
হ্যাঁ। তুমি কাল একবার দেখা করো আমার সাথে।
অবশ্যই স্যার।

আতিয়ার রহমান বসে আছে। অমিত বসে আছে।
স্যার। আমি আপনাকে কী বলে যে ধন্যবাদ জানাব এর ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না।
কেন? তোমার ছবির ওপর আত্মবিশ্বাস নেই।
জীবনে যতবার বিমুখ হয়েছি। তাতে আত্মবিশ্বাস না থাকাটাই স্বাভাবিক। অনেকদিন থেকে সৌভাগ্য ব্যাপারটা আমার কাছে অধরা ছিল। আজ কুফা কাটল। আতিয়ার রহমান হাসলেন।
আমি আজ জীবনকে নতুনভাবে দেখছি। বইয়ে পড়েছি সফল না হওয়া পর্যন্ত চেষ্টা কর। আমি সেই চেষ্টাটা খুব করেছি। আপনি আমাকে ছবিটা করার জন্য বলছেন আমি সত্যিই বিমুগ্ধ।

অমিত ফোন দিল মাহিমা চৌধুরীকে।
ম্যাম, আপনার বন্ধু আমাকে ছবি করতে বলেছে। ছবি করব ম্যাম। খুব ভালো লাগছে।
তুমি কোথায়?
জান্নাতের কাছাকাছি আছি। আপনার কাছেই আসছি।
এসো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×