somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহিমা চৌধুরী পর্ব ৭

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমিত এল মাহিমা চৌধুরীর বাসায়।
ম্যাম আমি যেন সবকিছু পেয়ে গেছি। আমি ছবি করব ভাবতেই ভালো লাগছে। তারা আমাকে ছবি করার সুযোগ দিয়েছে। এতদিন আমার ভাগ্যকে নিয়ে নিজেই উপহাস করতাম। আর করব না। ম্যাম, এই খুশির দিনে আপনার জন্য কী করতে পারি? কিছু একটা বলেন? আজ সব পারব।
এখন এসব না ভেবে কীভাবে ছবিটা ভালো করা যায়? এটা নিয়ে ভাবো। সুযোগ পেয়েছ, কাজে লাগাও।
মেকিং অবশ্যই খুব ভালো করার চেষ্টা করব। এরকম সুযোগ আসে না। আমি ভাগ্যবান। সত্যিই ভাগ্যবান।
তুমি ঘুরতে যাবে?
আজ কোনো বাধা নেই। সারাদিন ঘুরব। আকাশ-বাতাস পাতাল সব জায়গায় ঘুরব।
তাহলে চলো।

মাহিমা চৌধুরী গাড়ি চালাচ্ছেন। অমিত বসে কথা বলছে। ম্যাম আমার ছবির প্রথম সিনটা তো আপনি পড়েছন ঐ যে হিরোইন একটা গহীন বনের মধ্যে ভাবছে। আর চারিদিকে প্রচন্ড বাতাস বইছে।
হ্যাঁ। নাইস সিন।
ওই সিনটাকে মোট চারটি শটে ভাগ করব। প্রথম শটটা হবে লো এ্যাঙ্গেল শট। মিড শট। তারপর প্যান লেফ্ট টু রাইট করে চলে যাব গহীন বনে। লং শট হবে। জায়গাটাকে ইস্ট্যাবলিস করতে হবে।
ছবির আলোচনা হচ্ছে। অমিত তার ছবিটা কীভাবে করবে তার শুটিং স্ক্রিপ্টটা সম্পর্কে বলছে। গাড়ি চলছে। বিভিন্ন জায়গায় ঘুরছে তারা।
অবশেষে তারা বাড়ি ফিরে এল।
অমিত আজ রাতে থেকে যাও।
না। হলে ফিরব। ছবিটা নিয়ে ভাবতে হবে।
এখানে ভাববে। ঐ যে লাইব্রেরি আছে। বই আছে। পড়বে। লিখবে। ভাববে। কোনো সমস্যা নেই।
না। ম্যাম। অন্য একদিন। আজ নয়।
চলেই যাবে?
হ্যাঁ। ম্যাম। একটু ভাবি গিয়ে। এখানে ভাবনা ঠিক সেভাবে হবে না।
আচ্ছা। যাও।
অমিত চলে গেলে মাহিমা চৌধুরী কেমন জানি নিস্পৃহ হয়ে গেলেন। বিছানায় শুয়ে গেলেন। পাশের ড্রয়ার থেকে ছবির এ্যালবাম নিয়ে উনার স্বামীর ছবিগুলো দেখতে লাগলেন।

অমিত এসেছে প্রোডাকশান হাউজে।
আতিয়ার রহমান বললেন, তোমার ছবির মেইন চরিত্র হচ্ছে একটা আধ্যাত্মিক মেয়ে। বয়স আঠারো। বনে থাকবে। এখন কাকে নিয়ে তুমি কাজ করতে চাও? কে পারবে তোমার এই কাহিনীতে অভিনয় করতে? চিন্তাভাবনা করো। চিন্তাভাবনা করে সব ঠিক করে নিয়ে আসবে। কালকে আমরা ছবির চূড়ান্ত বাজেটটা করে ফেলবো। প্রি-প্রোডাক্শানে আর কাজ বলতে কাহিনী লেখা শেষ। চিত্রনাট্য কে করবে? তুমি করবে। কাউকে সাথে নিও। কাকে নিবে? এটা তুমি ভাববে। চিত্রনাট্য করার পর এটাকে শুটিং স্ক্রিপ্টে নিয়ে আসতে হবে। ক্যামেরা পজিশন, কোথায় কীভাবে শট নেওয়া হবে, আর্ট ডিরেক্শান কী হবে? অভিনয়টা কী রকম হবে। সবকিছু। তারপর স্ক্রিপ্ট ইডিট করতে হবে। তুমি কাকে ক্যামেরাম্যান, কাকে আর্ট ডিরেক্টর, ইডিটর নিবে এসব আগেই চিন্তা করবে। সবার কাছেই একটা করে চিত্রনাট্য পাঠিয়ে দিতে হবে। যাতে তারা প্রস্তুতি নেওয়ার সময় পায়। ভালো একটা টিম গঠন করতে হবে। ভালো টিম ছাড়া ভালো ছবির আশাই করা যায় না।
আচ্ছা দাদা। সব ঠিক করে আপনার কাছে কাল আসব।
আচ্ছা এসো।
দীর্ঘ একমাস ধরে অমিত তার টিম তৈরি করল। প্রত্যেকটা সেক্টর ঠিক করে দেওয়া হল। সবার মধ্যে ছবিটার কাহিনীকে চাউর করা হল। অমিত চেষ্টা করছে টিমের মধ্যে একটা স্পিরিট দিতে। ক্যামেরাম্যান রাকিবুল হাসান। আর্ট ডিরেক্টর উত্তম গুহ। ব্যাকগ্রাউন্ড মিউজিক শান্তানু চৌধুরী। এদের সাথে দারুন একটা সম্পর্ক তৈরি করে ফেলল। এবার ছবির শুটিং পর্বে চলে যেতে বাকী। হিরোইন জয়া আহসান। বিপরীতে আছে নিরব। ছবিতে চরিত্র খুব বেশি না। ঘটনা একটা গহীন বনে। ক্যামেরার মাধ্যমে সামান্য একটা বাগানকে গহীন বন হিসেবে তৈরি করা হবে। ফিল্মে যেসব কারসাজি চলে সব আসবে। ছবিতে স্পেশাল ইফেক্টের কাজ অনেক বেশি। প্রযুক্তির আশ্রয় নিতে হবে। যা হোক আমাদের প্রি-প্রোডাক্শনের কাজ প্রায় শেষ। এখন চলে যেতে হবে শুটিং পর্বে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×