somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া আওয়ামী লীগের আত্মঘাতী সিদ্ধান্তঃ

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি ইউনিভার্সিটির একশ জন শিক্ষার্থীর কাছে থেকে মন্তব্য নেওয়া হয় তবে একশো দশজন বলবে মুক্তিযোদ্ধা কোটার এভাবে প্রয়োগ তারা চায় না। এমনকি মুক্তিযোদ্ধাদের সন্তানেরাও মাঝে-মধ্যে বিব্রত হয় এই কোটা নিয়ে। যাদের আত্মসম্মান বেশি তারা তো বিব্রত হবেই। বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। কত বড় আত্মত্যাগী ছিলেন তিনি! তার ছেলের আত্মসম্মানবোধ না থাকলে কীভাবে বিশ্বাস করব যে তার বাবা সত্যিকার মুক্তিযোদ্ধা?
মুক্তিযুদ্ধ করেছেন। পরে সেটার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট দেওয়া হয়েছে। নির্লজ্জের মতো কাজ হয়েছিল সে সময়। এদেশে সার্টিফিকেটের মূল্যটা খুব বেশি। এত বেশি যে আপনার সার্টিফিকেট না থাকলে আপনাকে মানুষ বলে গণ্য করা হবে না। মুক্তিযোদ্ধারা তো মানুষ। তাই তাদের সার্টিফিকেট খুব প্রয়োজন।
সার্টিফিকেট সংস্কৃতি মানবতাকে অবমূল্যায়ন করার সংস্কৃতি। এটা মানুষকে ছোট করে। মানুষকে অহংকারী করে তোলে। আমার একটা সার্টিফিকেট আছে। অনার্স মাস্টার্স ইন ইংলিশ ডিপার্টমেন্ট ফ্রম ডি.ইউ। সো আমি গ্রাজুয়েট। আর তুই শালা বোকাচোদা।
সার্টিফিকেট না থাকলে মানুষ বোকাচোদা হয়ে যায় বাংলাদেশে। তাহলে বাংলাদেশ কতটুকু সামনে এগিয়ে যাবে এই সংস্কৃতিকে ধারণ করে তা তো দেখতেই পাচ্ছি। দীর্ঘ বিয়াল্লিশ বছর পার হলো। ঐ একই অবস্থান? মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
সেই সার্টিফিকেট যখন মুক্তিযোদ্ধাদের গলায় ঝুলানো হয় তখন এর চেয়ে বড় অপমান মুক্তিযোদ্ধাদের আর কী হতে পারে?
এই অপমানটা বড় তারা করল কীভাবে?
এখনো চলছে সেই অপমান...
আর অপমান এমন এক দল করছে যা তাদের সাথে যায় না। মাঝে মাঝে ভাবি শেখ হাসিনার সিদ্ধান্তগুলোতে খুবই সূক্ষ্মভাবে জামায়াতের হাত আছে। তা না হলে এমন সিদ্ধান্ত লীগ নেবে কেন?
এক মুক্তিযোদ্ধা কোটা দিয়েই আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করা যায়। যা লীগকে চিরতরে শেষ করে দিতে পারে।
নিজেদের ধ্বংসের জন্য এমন পরিকল্পনা লীগ নিজেই করতে পারে না বলে আমার বিশ্বাস। লীগ কারো দ্বারা পরিচালিত হচ্ছে। বৈষম্যের জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম। আর এখন এই বৈষম্য কেন?
মুক্তিযোদ্ধাদের কোটা দিয়ে তাদেরকে দলের একনিষ্ঠ কর্মী বানাতে চায় লীগ? কয়েকলাখ মুক্তিযোদ্ধাকে ষোল কোটি মানুষের চেয়েও গুরুত্বপূর্ণ ভাবল লীগ? এটা কি তাদের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে?
আমার দৃষ্টিতে মুক্তিযোদ্ধাদের আত্মীয়-স্বজনকে কোটা দেওয়ার আরো একটা কারণ আছে। কোটা না দিলে তো ঐসব আসনগুলোতে লীগের কেউ যেতে পারবে না। কারণ লীগ তো মেধা তৈরি করে না। মেধা তৈরি করতে চায় না। দলীয়ভাবে নিয়োগ, হিন্দুদের অগ্রাধিকার দেওয়া (আমি হিন্দুবিদ্বেষী নই, সত্যটা বলছি।), মুক্তিযোদ্ধা কোটা এসব করে দলের কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।
আসল পথে ফিরে আসুন। জনগণকে ভালোবাসতে শিখুন। সমতার দৃষ্টিতে তাকান। পাবলিক বিশ্ববিদ্যায়, কলেজের হলগুলোতে যে কুকুরগুলোকে লালন-পালন করছেন তাদেরকে মানুষ করুণ, মানুষ হতে সহযোগিতা করুন। তা না হলে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। পতন অনিবার্য।
নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করুন। এসব নষ্টামির পলিসি থেকে বেরিয়ে ্আসুন। সত্যকে ভালোবাসুন। টিকে থাকুন।
মেধার দাম দিন, যোগ্য মেধাকে আসতে দিন। এটাই ভালো হবে। যোগ্য লোক আর যে-ই হোক বাম হোক, শিবির হোক, লীগ হোক আর বিএনপি হোক যোগ্যতার জায়গায় কোনো পলিসি করা যাবে না। কারণ দলের চাইতে দেশ বড়। যদি না মানেন তাহলে ক্ষমতাতে যাওয়ার কোনো আশা কোনোদিন রইবে না।
শেখ মুজিবের দল ক্ষমতায় আসতে পারছে না। খারাপ শোনাবে না?
লীগ ও বিএনপি ঘুরে দাঁড়ালেই হবে। কারণ তাদের অনেক বড় প্লাটফর্ম। তারা ভালো করলে দেশের লাভ। দলেরও লাভ।
যে জামায়াতকে আপনারা ভয় পাচ্ছেন। ভয় পেয়ে এটা-ওটা করে বেড়াচ্ছেন। বন্ধ করুন। ভালো হোন, আদর্শের কাছে ফিরে আসুন। দেখবেন, অটোমেটিক্যালি সকল সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। আর মাথামোটাদের দল থেকে বিতাড়িত করার সাথে সাথে কিছু মোনাফেক আছে তাদেরকে চিহ্নিত করে আটক করুণ। লাইন ক্লিয়ার থাকবে। দেশ শত্রুমুক্ত থাকবে এটা শুনলেই ভালো লাগে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×