তোমার অভাব সব কিছুতেই,
তোমাকে খুঁজে দেখার জন্য,
কষ্ট করে চোখ দুটি বন্ধ করার প্রয়োজন নেই ।
কত কিছুই না দেখলাম,
তারপরও মনে হচ্ছে জীবনানন্দের সুরে বলি,
কিছুই দেখা হয়নি ।
হ্যাঁ, আসলেই কিছু দেখা হয়নি,
মন ভরে তোমায় একটু দেখবো বলে ।
হৃদয়ের আক্ষেপ আজ উষ্ণতার বার্তা জানাচ্ছে,
নিজের মাঝেই নিজে হারাচ্ছি,
বিসন্নতাই একমাত্র প্রতিবিম্ব ।
নিজেকে আবার হাতড়ে বেরাই,
কাল কেন আসে আজ হয়ে,
কষ্টের বাজনা কি থামবে আজ ।
জীবনটা আজ আমার নেই, তোমার মাঝে মিলিয়ে গেছে,
তোমার চোখের এক ফোঁটা পানি যদি এখন পেতাম,
সব সত্তা বিসর্জিত করে হলেও তা আগ্লে ধরে রাখতাম ।
তুমি কি, কখনও বুঝলেনা,
আমাকেও বুঝতে দিলেনা ।
আমি হারাইনি মা,
দূর থেকে আমার আর্তনাদ কি শুনতে পাও?
এখনো স্মৃতির ডায়েরি খুজে ফিরি,
তোমার সাথে লোক দেখানো কত মিথ্যা রাগে!
তুমি ছাড়া আমার কে আছে বলো,
কেইবা আছে শোনার,
ভালোবাসার বাঁধনে তোমাকে বাঁধতে না পারলেও,
কষ্টের বাঁধনে ঠিকই বেঁধেছি ।
মাফ করে দিও মা ।
(ভোর বেলায় ঘুম ঘুম চোখের ভীড়ে তোমার ছায়াটা খুঁজে নিতাম সবসময়, এখন আর খুঁজে পাই না । রাত জেগে বসি থাকি অন্ধকারে, কোনো এক ভোরের অপেক্ষায়, যদি তোমাকে কোনদিন আবার ফিরে পাই,,,,,)
পৃথিবীর সকল মায়েদের প্রতি মা দিবসের আগাম শুভেচ্ছা রইলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


