তুমি তৃষ্ণা, তুমি জল,
তুমি ক্লান্ত শামুকের
কুল হারা অতল,
তুমি ভায়োলিনে মিশে থাকা
অসহায় বুড়ো লোকের
পুরনো মদের বোতল।
তুমি ভালবাসা, তুমি স্বপ্ন, তুমি অপেক্ষা,
তুমি ঘুণে খাওয়া চৌকাঠের আজন্ম প্রতিক্ষা।
তুমি সমুদ্র, নীলের বালুচরে আঁটকে পড়া গোধূলি,
তুমি গহিন, আমার ছেড়া পকেটের একখানা আধুলি।
তুমি লম্বা ঘাসের উপর ছড়িয়ে পরা এক হাত সূর্য,
তুমি বিভ্রমে উদাসিন এলোমেলো কিশোরীর মাধুর্য।
তুমি কল্পনা, তুমি মাতাল,
ক্ষুদ্র পাথরের উপর আছড়ে পরা রিনরিনে নুপুর,
তুমি ছলনা, আমারি আলপনা,
মুগ্ধতার ছাই রঙ্গা আকাশে একাকি মেঘলা দুপুর।
০৪/০৬/২০১৩
আমার খোলা বারান্দা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


