যাবে আজ, তুমি যাবে আমার সাথে।
যেখানে ফুটে আছে অবহেলায় নিভৃতচারি সহস্র লাল গোলাপ
তোমার আর আমার আলতো পরশের অপেক্ষায় দিন গুনছে।
মাঠের ওপারে বিস্তর খোলা মাঠ, আমরা পথ বুনে যাবো
থমকে যাওয়া পাহাড়কে আমরা এক সাথে স্বাগত জানাবো।
শিশির ভেজা ঘাস ফুলকে কয়েকরাশ নীল উষ্ণতা দিবো
তোমার আমি আমার তুমিতে আমরা আজ শুধুই হারাবো।
মেঘ উপত্যকায় চল আজ এক রাশ ধোঁয়াটে ভালবাসা বুনি,
একসাথে ছিন্নিভিন্ন হয়ে যাই কোনও এক প্রান্তের উপকূলে।
যাবে আজ, তুমি যাবে আমার সাথে।
চল অস্থিরতাকে এক সাথে চাঁপা দিয়ে দেই
দুই জন মিলে মিশে একাকার হয়ে যাই,
মায়াবনের অফুরন্ত জোছনায় চাঁদটাকে লজ্জা দেই,
সে যেন তোমার চোখে ঘোলাটে হয়ে যায়।
আমি তোমার পটে প্রতিবেলায় কবিতা লিখবো
আগত নিশির সবটুকু এনে জড় করবো
তোমার ভ্রান্তির দু’কুলে।
সারারাত পার করে দিবো গুন গুন করে
জীবন স্বাধীনতাকে পণ করে
চল আজ এক সাথে হারাই।
টু কিল এ মকিং বার্ড
২২/০৬/১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


