ভালবাসার রেশটুকু মিশে থাকে কারও আর্তনাদে, টের পাও
কবিতারও মৃত্যু হল আজ,
তার শব্দ ঝংকার,
কোনও তরুনির হৃদয়ে আজ
আর দোলা দেয় না।
সবই শোকে কাতর।
তোমার পুরো মন জুড়ে কখনও কি আমি এসেছিলাম!
কোনও এক বেলায় যখন ভুলে যাবে,
ঠিক তখন উঁকি দিবো, দেখবে কেমন চমকে যাও।
যখন পৃথিবী থেকে শেষ ভালবাসাটাও মিলিয়ে যাবে,
যখন কেউ ভুলেও খুজবেনা আর অবহেলিত নক্ষত্রকে,
যখন শেষ বাশির সুরটাও হারাবে কোনও নাম না জানা অরন্যে
আমি সেদিনও বলব শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই।
আমি পরিচয়হীন অন্ধ কবিতা, ভ্যাঁপসা বাতাসে ডুবে থাকি
আপন গন্ধটুকু হারিয়ে নাম লেখাই ফণীমনসার বাষ্প দুয়ারে
বেঁচে থাকার দলে ভিড়ে যাই শুধুই এক দুবলা আগুন্তুক হয়ে।
আমি হারাই না কখনও যদিওবা হারাই
আমি বেঁচে থাকি, তোমার পুষে রাখা বন্ধ কুঠুরিতে,
যেই দুয়ারটা আমি খুলেছিলাম,
আমি সেখানেই বন্দি আছি, ভালো আছি, বেঁচে থাকবো চিরকাল ।
টু কিল এ মকিং বার্ড
০৯/০৬/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


