somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই রায় কার্যকরী হবে তো?

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মানুষের কলঙ্ক মোচনের একটি দিন হিসেবে ২১/১/১৩ এর এই দিনটি ইতিহাসের সাক্ষী হয়েই থাকবে। ১৯৭৩ এ বঙ্গবন্ধুর শুরু করা যুদ্ধাপরাধীর যে বিচারটি বন্ধ করে দেয়া হয়েছিল। দীর্ঘ ৪০ বছর পড়ে এসে তা সফলতার মুখ দেখল। সেইসাথে প্রমাণিত হল কোন ষড়যন্ত্রই অপরাধীদের রক্ষায় সফল হয় না। একদিন না একদিন কাঠগড়ায় দাড়াতেই হয়। কোন দীর্ঘশ্বাস কোন অশ্রুই বৃথা যায় না। আজও যারা এই ঘৃণ্য অপরাধীদের বাচাতে উঠেপড়ে লেগেছে। তাদের জন্য কুম্ভাশ্রু বিসর্জন দিচ্ছে ইতিহাস তাদেরও ক্ষমা করবে না।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন (সদস্য) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ধারার সূচনা করলেন নিঃসন্দেহে তার ফল হবে ইতিবাচক এবং সুদূরপ্রসারী। বিচারহীনতার যে সংস্কৃতি এ দেশে গড়ে উঠেছে তার ফলশ্রুতিতেই আমরা হারিয়েছি অনেক সূর্য সন্তান। এমনকি যিনি এই সংস্কৃতি লালন করেছেন তাকেও। সেইসাথে কালিমালিপ্ত হয়েছে দেশ। আর তাই ঐতিহাসিক এ রায় এ জাতির কলঙ্ক মুক্তির প্রথম সোপান।
একাত্তরে হত্যা, ধর্ষণ, লুট, অপহরণ ও নির্যাতনের বিচারের বহুল প্রতীক্ষিত এ রায় কোন বিশেষ দল বা গোষ্ঠীর দাবী নয়। এটা এ দেশের সকল স্তরের সব মানুষের দাবী।

স্বাধীনতাযুদ্ধের মূল যুদ্ধাপরাধী হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন সদস্যকে ত্রি পক্ষীয় চুক্তির আওতায় ছেড়ে দেওয়া দেওয়া হলেও যে সেই সুযোগে তাদের সহযোগীদের বিচার করা যাবে না এমনতর কোন বাধ্যবাধকতা নেই।
একটি দেশের স্বাধীনতা যুদ্ধে বিরুদ্ধ মন ভাবাপন্ন মানুষ থাকতেই পারে। আর সে জন্য কাউকে বিচারের কাঠগড়ায় দাড় করানোও হয় না। দাড় করানো হয় তখনই, যখন কেউ সরাসরি হত্যা, গণহত্যা, ধর্ষণ, দেশান্তর করাসহ নানাবিধ মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পরেন। তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা জাতীর অবশ্য কর্তব্য। যারা এদের বাঁচানোর চেষ্টা করেন যারা তাদের মহাপাপকে লঘুপাপ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। যারা তাদের মহান সংসদে প্রবেশের অধিকার দেন। যারা তাদের গাড়ীতে জাতীয় পতাকা তুলে দেন তাদের জন্যেও ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকেনা।

এই রায় ঘোষণার পর থেকেই সাধারণ জনমনে যে প্রশ্নটি সবচেয়ে বড় হিসেবে দেখা দিয়েছে তা হল এই রায় কার্যকরী হবে তো?
এ প্রশ্নের পেছনে যৌক্তিক কারণও রয়েছে। আমরা দেখেছি গোয়েন্দা নজরদারি থাকা স্বত্বেও বাচ্চু রাজাকার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আমরা দেখেছি স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে ১ নং ট্রাইব্যুনালের বিচারের রায় প্রলম্বিত করার সফল ষড়যন্ত্র।
আমরা দেখেছি এই বিচারকে বন্ধ করার জন্যে আন্দোলন করার মত ধৃষ্টতা দেখাতে এমনকি সেই আন্দোলনকে নৈতিক সমর্থন দেয়ার মত প্রধান বিরোধী দলকে অনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতেও।

জানা যায় অপরাধীদের এবং তাদের শুভাকাঙ্ক্ষীদের এখন একমাত্র লক্ষ বিচারকে বিলম্বিত করা। তার কারণটি সহজেই অনুমেয়। যা এই আশংকাকেই উস্কে দেয়। এটা আমাদের দুর্ভাগ্য যে আজো আমরা এই আশংকা মুক্ত হতে পারছি না। আমাদের নেতৃবৃন্দ আমাদের সমর্থন আশা করেন অথচ আমাদের আশ্বস্ত করতে ব্যর্থ হন!
তারা কি সত্যিই সংখ্যাগরিষ্ঠ মানুষের মনোভাব বুঝতে অক্ষম নাকি এখনো দূরবর্তী অঙ্গুলি নির্দেশে তারা চলেন নিশ্চয়ই এ প্রশ্নও অবান্তর নয়।

চলমান বিচার প্রক্রিয়া যেন কোনভাবেই বাধাগ্রস্ত না হয় এবং দ্রুততম সময়ে এই রায় কার্যকরী করা হোক। এ দাবী আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের প্রাণের দাবী।

[email protected]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×